Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: এক বছর পর মিথুনে সূর্যের গমন, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির!
Surya Gochar 2023: বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে সূর্য। ১৫ জুন এই রাশি থেকে বেরিয়ে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে। সূর্যদেব আগামী এক মাস অর্থাৎ ১৬ জুলাই পর্যন্ত মিথুনেই বিরাজ করবে। তারপরে কর্কট রাশিতে গোচর হবে।
সূর্যের এই অবস্থান পরিবর্তনের প্রভাব ১২ রাশির জাতকদের উপরেই নানা ভাবে পড়বে। জ্যোতিষ গণনা অনুসারে, মিথুন রাশিতে সূর্য গোচরের শুভ প্রভাব পড়বে ৩ রাশির জাতকদের উপর। সূর্যদেবের কৃপায় বহু সমস্যার সমাধান হবে এই জাতকদের। দেখে নিন, কাদের কপাল খুলতে চলেছে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরের (Surya Gochar 2023) প্রভাবে এই জাতকদের সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন। এই সময়ে ভাগ্যের সঙ্গ পেতে পারেন। সরকারি চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। বিনিয়োগ থেকে ভাল লাভ হবে। চাকুরিজীবীরা অফিসে সকলের সহযোগিতা পাবেন। এই সময়ে যাত্রার যোগ তৈরি হচ্ছে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। নতুন প্রতিযোগিতায় নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন।
সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে আয়ের একাধিক উৎস মিলতে পারে। ব্যবসায়ীদের এই সময়টি খুব ভাল কাটবে। সন্তানদের দিক থেকে ভাল খবর পেতে পারেন। শেয়ারবাজার থেকেও ভাল লাভ হবে। এই সময়ে আপনি নতুন কাজ শুরু করতে পারেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের এই সময়টি ভাল কাটবে। তারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন।
মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব
শিক্ষার্থীরা গবেষণার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। চাকুরিজীবীরা অফিসে কাজের জন্য প্রশংসা পাবেন। সিনিয়ররা এই সময়ে আপনার উপর খুব প্রসন্ন থাকবেন। এই সময় যে কাজই করুন না কেন, তাতে ভাল ফলাফল পাবেন। ধীরে ধীরে ঋণ মুক্ত হবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications