Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: তুলায় প্রবেশ করবে সূর্য, আগামী এক মাস বড় ক্ষতির মুখে ৪ রাশি!
Surya Gochar 2023: ১৭ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য। সূর্যের এই গোচরের পরে তুলা রাশিতে তিনটি ক্রুর গ্রহের ত্রিগ্রহী যোগ গঠিত হবে। সূর্য, মঙ্গল ও কেতু একসঙ্গে অবস্থান করবে তুলায়। এই তিন ক্রুর এবং পাপী গ্রহের একসঙ্গে তুলা রাশিতে মিলিত হওয়া জ্যোতিষশাস্ত্রে শুভ বলে মনে করা হয় না।
সূর্যের এই গোচরের প্রভাবে আগামী এক মাস নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হবে ৪ রাশির জাতকদের। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির উপর নেতিবাচক প্রভাব পড়বে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের এই গোচরের প্রভাবে মেষ রাশির জাতকরা আগামী এক মাসে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। এই জাতকরা তাঁদের ক্যারিয়ারেও অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রে বস ও সহকর্মীদের সঙ্গে বিবাদ হতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন না।
বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরকালে বৃষ রাশির জাতকরাও নানা সমস্যায় পড়বেন। এই সময় নিজের স্বাস্থ্যের আরও যত্ন নিতে হবে। খুব সাবধানে গাড়ি চালান, কারণ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এই সময় ঋণের কারণে সমস্যায় পড়তে পারেন। কোর্ট-কাছারির বিষয়ে সতর্ক থাকুন।
কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের তুলা রাশিতে গোচর কন্যা রাশির জন্য শুভ হবে না। এই সময়ে স্বাস্থ্য ভালো থাকবে না। গলার কোনও সমস্যা হতে পারে। ঠান্ডা খাবার খাবেন না এবং ধুলোবালি থেকে দূরে থাকুন। এই সময় আপনাকে একটু সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। এই সময়ের মধ্যে কোনও বিষয়ে পরিবারে মতবিরোধ দেখা দিতে পারে।
বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
বৃশ্চিক রাশির জাতকদের এই সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। তাই একটু সতর্ক থাকতে হবে। এই সময়ে আপনার ক্রোধ বেশি থাকবে। আপনার কাজ নষ্ট হয়ে যেতে পারে। পরিবারে কোনও বিষয়ে ঝামেলা হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications