Chhat Puja 2024: ছট পুজোয় এই টোটকায় খুশি হবেন সূর্য দেব, উপচে পড়বে সুখ-সমৃদ্ধি

By Bhagysree Sarkar

Chhat Puja 2024: হিন্দু ধর্মে একটি বিশেষ উৎসব হল ছট পুজো। ৪ দিন ধরে চলে এই পুজো। এই উৎসব মূলত সূর্য দেবের উদ্দেশ্যে পালিত হয়। ৪ দিনের এই পুজো বিভিন্ন নিয়ম এবং পবিত্রতার সাথে পালিত হয়। ধর্মীয় মতে, প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজো উদযাপিত হয়।

এদিন সূর্য দেবতা ও ষষ্ঠী মাইয়া পুজো করা হয়। উৎসব ঘিরে চলে উপবাস, যা প্রধানত বাড়ির মহিলারা করেন পরিবারের সুখ-শান্তির জন্য। শুধু তাই নয়, ধর্মীয় বিশ্বাস, ছট পুজোয় উপবাস সন্তান প্রাপ্তির জন্য, শিশুদের নিরাপত্তাও কামনা করা হয়।

chhath puja

আমাদের সারা দেশেই এই উৎসব মহা ধুমধামে পালিত হয়। তবে প্রধানত বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশের অনেক অঞ্চল সহ দেশের অনেক জায়গায় উদযাপিত হয়। এদিনে সূর্য দেবের আরাধনার বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে, এই পুজোয় সূর্যদেবকে সন্তুষ্ট করার মাধ্যমে সূর্যদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সন্তানের সুখও প্রাপ্তি হয়।

তাই সূর্যদেবকে খুশি করার জন্য এই পুজোর আয়োজন করা হয়। যাতে সূর্য দেবতাকে প্রসন্ন করা যায়। সঙ্গেই তাঁর আশীর্বাদ সর্বদা বাড়িতে থাকে। এদিকে বাস্তুবিদরা বলছেন, এই পুজোয় বাস্তুশাস্ত্রে উল্লেখিত কিছু টোটকায় আপনার সমস্ত ইচ্ছাপূরণ হতে পারে। এজন্য যা করতে হবে-

  • পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, যেকোনও উপবাসের সর্বোত্তম ফল পেতে অবশ্যই দান করলেই পাওয়া যায়। তবে দান করার জন্যও সঠিক নিয়ম জানা দরকার। একটি লাল কাপড়ে বেঁধে গম ও গুড় দান করুন। এতে আপনার সকল মনস্কামনা পূরণ হবে। পাশাপাশি পুজোর দিন একটি তামার মুদ্রা বা একটি বর্গাকার তামার টুকরো জলে ভাসিয়ে দিতে পারেন। কথিত আছে, এতে সূর্যদোষ কমে যায়।
  • ছট উৎসবের দিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদনের পর কিছু বিশেষ কাজ আপনাকে করতে হবে। পুজোর পর এদিন আফনার বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি বা সূর্যদেবকে স্মরণ করে একটি রুদ্রাক্ষ জপমালা তৈরি করতে হবে। যা পূর্ব দিকে মুখ করে প্রতিটি জপমালায় সুরতদেবের মন্ত্র জপ করতে হবে। এই টোটকাতেও আপনার মনোবাঞ্ছা পূরণ হবে।
  • ছট পুজোর দিন সকালে স্নান করে পবিত্র মনে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। সঙ্গেই প্রবাহিত জলে অর্থাৎ নদীতে কাঁচা চাল ও গুড় ভাসিয়ে দিন। সূর্য দেবতাকে খুশি করার জন্য এই দিনে গুড় ও দুধে রান্না করা ভাত খাওয়া ভীষণই শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস, এই টোটকায় সূর্য দেব সন্তুষ্ট হওয়ার সঙ্গেই আপনার পরিবারে সুখ-সমৃদ্ধি ভরিয়ে দেবে।
  • পৌরাণিক বিশ্বাস, ছট পুজোর দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে সূর্য দেবের পুজো করে একটি সাদা কাপড় বিছিয়ে সূর্যদেবের মূর্তি বা তাঁর ছবি পূর্বমুখী করে স্থাপন করতে হবে। এরপর গঙ্গাজল দিয়ে স্নান করুন, বস্ত্র নিবেদন করুন, চাল, ধূপ, প্রদীপ এবং বিশেষ করে লাল ফুল ও গুড় নিবেদন করুন। এই টোটকাতেও সূর্য দেব খুব খুশি হবেন। তাঁর আশীর্বাদ সর্বদা আপনার উপর থাকবে।

Story first published: Tuesday, November 5, 2024, 16:19 [IST]
X
Desktop Bottom Promotion