রাখি পূর্ণিমায় দেখা মিলবে সুপার মুনের, ভাগ্যে চমক লাগবে ৪ রাশির!

অগস্টে বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। আজ, ৩০ অগস্ট রাতে যে চাঁদ উঠবে তা 'সুপার মুন' হবে বলে জানিয়েছেন জ্যোর্তিবিজ্ঞানীরা। সাধারণ পূর্ণিমায় যে গোল থালার মতো বড় চাঁদ দেখা যায়, সুপার মুনে তার চেয়েও বড় হয় চাঁদের আকার। স্বাভাবিক চাঁদের তুলনায় সুপার মুন আকারে প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল হয়। পৃথিবীর অনেকটা কাছে চলে আসে চাঁদ। সেই কারণেই চাঁদের আকার এবং ঔজ্জ্বল্য এতটা বেড়ে যায়।

জ্যোতিষ অনুসারে, এই বিরল সুপার মুনের প্রভাবে ভাগ্যে চমক লাগবে ৪ রাশির জাতক জাতিকাদের। দেখে নিন কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

Super Blue Moon

মেষ রাশি

সুপার মুনের প্রভাবে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। এই সময় যে কাজ করবেন,তাতেই সাফল্য পাবেন। নতুন কোনও প্রকল্প শুরু করার জন্য সময়টা শুভ। এই সময় আর্থিক লাভ হতে পারে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকরা এই সময় পজিটিভ থাকবেন। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এই সময় নিজের বুদ্ধি দিয়ে সকলের মন জয় করতে সক্ষম হবেন। কেরিয়ারে বড় সাফল্য আসবে।

কর্কট রাশি

সুপার মুনের প্রভাবে লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। এই সময় মানসিক শান্তি পাবেন। কোনও আনন্দ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। আপনার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করবে। এই সময় আপনার আত্মবিশ্বাস আরও বাড়বে। আপনার পক্ষে কোনও সিদ্ধান্ত আসতে পারে।

বৃশ্চিক রাশি

সুপার মুনের প্রভাবে ভাগ্য উজ্জ্বল হবে বৃশ্চিক রাশির জাতকদের। ক্যারিয়ারে আরও এগিয়ে যাবেন। আপনি আপনার বুদ্ধি ও আত্মবিশ্বাসের জোরে কর্মক্ষেত্রে বড় সাফল্য লাভ করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, August 30, 2023, 20:55 [IST]
X
Desktop Bottom Promotion