রবিবারে থাকছে ত্রি-একাদশ যোগ, দারুণ লাভ হবে এই ৫ রাশির!

রবিবার, ৪ ফেব্রুয়ারি চাঁদ সারা দিন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। চন্দ্র ও সূর্য পরস্পরের দ্বিতীয়, তৃতীয় ও একাদশ ঘরে অবস্থান করবে। এর ফলে গঠিত হবে ত্রি-একাদশ যোগ। ত্রি-একাদশ যোগ ছাড়াও এ দিন যে শুভ যোগগুলি থাকবে, সেগুলি হল - বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ। এর পাশাপাশি আজ থাকবে অনুরাধা নক্ষত্র।

শাস্ত্র মতে, রবিবার হল সূর্যদেবের দিন। এতগুলো শুভ যোগে আজ ভাগ্য খুলে যাবে ৫ রাশির জাতকদের। এই জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

Zodiac Signs

বৃষ রাশি

আজকের দিনটা বৃষ রাশির জাতকদের ভালো কাটবে। আপনার সমস্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। পরিবারের সঙ্গে দিনটা খুব ভালো কাটবে। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। পরিবারের কেউ অসুস্থ থাকলে, আজ তাঁর স্বাস্থ্যের উন্নতি হবে। সন্ধ্যায় কোনও অনুষ্ঠানে যোগ দেবেন আপনি।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা পরিবারের কোনও সদস্যের কাছ থেকে সুখবর পেতে পারেন। ক্যারিয়ারে উন্নতির জন্য কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। যাঁরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। গুরুজনদের আশীর্বাদ পাবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের দারুণ কাটবে আজকের দিন। কর্মজীবনে চলমান সমস্যা থেকে মুক্তি পাবেন। আজ আপনি কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করতে পারেন। ব্যবসায় লাভ হবে। অন্য কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, যা থেকে ভবিষ্যতে লাভ হবে। মায়ের সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। পরিবারে সবকিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। লভ লাইফ ভালো কাটবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও ডিনার করতে যেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের রবিবার দিনটা খুব ভালো কাটবে। আর্থিক লাভ হবে। আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। জীবনে আসা সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। স্বাস্থ্য ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। আজ আপনার এমন একজনের সঙ্গে দেখা হবে, যার সাহায্যে আপনি সহজেই অনেক বড় কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।

মীন রাশি

স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারের সঙ্গে দিনটা খুব ভালো কাটবে। ব্যবসায় উন্নতি হবে। লভ লাইফ ভালো কাটবে। পিতা-মাতা এবং ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion