২৮ জানুয়ারি থাকছে শোভন যোগ, চাকরি ও ব্যবসায় দারুণ উন্নতি হবে ৫ রাশির জাতকদের!

রবিবার, ২৮ জানুয়ারি সূর্যের রাশি সিংহে প্রবেশ করবে চন্দ্র। এ দিন যে শুভ যোগগুলি হল থাকবে তা হল শোভন যোগ ও সৌভাগ্য যোগ। এর পাশাপাশি মঘা নক্ষত্র থাকবে আজ।

শাস্ত্র মতে, রবিবার হল সূর্যদেবের দিন। জ্যোতিষ গণনা বলছে আজ শোভন যোগ ও সৌভাগ্য যোগের প্রভাবে এবং সূর্যদেবের কৃপায় ভাগ্য খুলে যাবে ৫ রাশির জাতকদের। এই জাতকরা প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। ব্যক্তিগত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে।

Zodiac Signs

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের রবিবার দিনটা খুব ভালো কাটবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। লভ লাইফ ভালো কাটবে। আর্থিক অবস্থা ভালো থাকবে। চাকুরিজীবী জাতকদের দিনটা খুব ভালো কাটবে। মনের ইচ্ছা পূরণ হতে পারে। পারিবারিক ও দাম্পত্য জীবন ভালো কাটবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকরা শুভ ফল পাবেন। কাজের জন্য বিদেশ যাত্রার যোগ রয়েছে। পরিবারের সঙ্গে দিনটা খুব ভালো কাটবে। পার্টনারশিপ ব্যবসায়ীদের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতি হবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে, যে কারণে পিতা-মাতারা খুশি হবেন। লভ লাইফ ভালো কাটবে।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থ উপার্জনের সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এ দিন সম্পন্ন হবে। এই রাশির কিছু ছাত্রছাত্রী বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে।

ধনু রাশি

ধনু রাশির জাতকরা প্রপার্টি বা গাড়ি কিনতে পারেন। অনেক দিন পর হঠাৎ কোনও পুরানো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে। পরিবারে সুখ, শান্তি থাকবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের এই দিনটা খুব ভালো কাটবে। ব্যবসা ভালো চলবে। আয়ের উৎসও বাড়তে পারে। এই রাশির চাকুরিজীবীদের ক্যারিয়ারে উন্নতি হবে। চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। ব্যবসায় লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এ দিন আপনি যে কাজই করুন না কেন, তাতেই সফল হবেন। যা আপনার সম্মান ও খ্যাতি বাড়িয়ে তুলবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion