Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
২৪ ডিসেম্বর থাকছে প্রদোষ ব্রত ও রবি যোগ, সূর্যের মতো ঝলমল করবে ৫ রাশির ভাগ্য়!
২৪ ডিসেম্বর রবিবার চাঁদ বৃষ রাশিতে অবস্থান করবে, যার কারণে শশী রাজযোগ গঠিত হবে। এ দিন সাধ্য যোগ, শুভ যোগ, রবি যোগ এবং রোহিণী নক্ষত্র থাকছে। প্রদোষ ব্রতও পালিত হবে এই দিন। রবিবারে প্রদোষ ব্রত থাকায় তা রবি প্রদোষ ব্রত হিসেবে পালিত হবে। এই ব্রত পালনে মহাদেবের পূজার্চনা করা হয়ে থাকে।
হিন্দুধর্মে রবিবার দিনটিকে সূর্যের প্রিয় দিন হিসেবে মনে করা হয়। জ্যোতিষ গণনা বলছে, পাঁচ রাশির জাতকরা কাল মহাদেব ও সূর্য দেবের আশীর্বাদ লাভ করতে চলেছেন। দেখে নিন কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে।

মিথুন রাশি
আজ মিথুন রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন। ধর্মীয় অনুষ্ঠানে কিছু অর্থ ব্যয়ও হতে পারে। চাকুরিজীবীরা রবিবারের ছুটি উপভোগ করবেন এবং সংসারের অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন করবেন। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন, যে কারণে অনেক কাজ সহজেই সম্পন্ন হবে। এই রাশির কিছু জাতক বিদেশ যাওয়ার সুযোগ পেতে পারে।
সিংহ রাশি
রবি যোগের শুভ প্রভাবে দিনটা খুব ভালো কাটবে সিংহ রাশির জাতকদের। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে মুলতবি থাকা কাজগুলি শেষ হবে এ দিন। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। গাড়ি, বাড়ি কিনতে পারেন। পরিবারের কোনও সদস্যের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে। আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বাড়বে। ভাই-বোনদের সহযোগিতা পাবেন।
কন্যা রাশি
এ দিন সাধ্য যোগের প্রভাবে কন্যা রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। পারিবারিক জীবন ভালো কাটবে। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা পরীক্ষায় ভালো পারফর্ম করবেন। ভাই-বোনের সঙ্গে চলমান বিবাদের অবসান হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনারা একসঙ্গে কোথাও ডিনার করতে যেতে পারেন।
মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের দিনটা খুব ভালো কাটবে। পুরানো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আপনার প্রতিপক্ষরা এ দিন আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। শ্বশুরবাড়ির কাছ থেকে কোনও সুখবর পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটাবেন। পরিবারে চলমান বিবাদের অবসান হবে। সন্তানের বিয়েতে বাধা থাকলে, পরিবারের কোনও সিনিয়র সদস্যের পরামর্শে এই সমস্যার সমাধান হবে।
মীন রাশি
রবিবার শশী যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশিতে। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। আপনার দাম্পত্য জীবনে কোনও সমস্যা দেখা দিলে, পরিবারের কারুর সহায়তায় তা মিটে যেতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ভবিষ্যত নিয়ে পরিকল্পনা করবেন। আপনি আপনার পিতা-মাতার নামে সম্পত্তি ক্রয় করতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় ভালো লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications