Sunday Lucky Zodiac Signs: আগামীকাল ছট পুজো, সূর্যের মতোই ঝলমল করবে ৫ রাশির ভাগ্য!

Sunday Lucky Zodiac Signs: জ্যোতিষ গণনা অনুযায়ী, ১৯ নভেম্বর রবিবার গঠিত হবে দ্বি-পুষ্কর যোগ, বৃদ্ধি যোগ ও ধ্রুব যোগ। এর পাশাপাশি শ্রবণা নক্ষত্র ও ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবও থাকবে। এ দিন চাঁদ গোচর করবে মকর রাশিতে।

হিন্দুধর্ম অনুসারে, রবিবার দিনটি হল সূর্যের দিন। আবার এ দিন পালিত হবে ছট পুজো। সূর্য দেবতার আরাধনা করা হয় এই পুজোয়। জ্যোতিষ মতে, ১৯ নভেম্বর সূর্যের আশীর্বাদে সৌভাগ্য লাভ করবে ৫ রাশির জাতক। জেনে নিন কোন কোন রাশি রয়েছে তালিকায়।

Sunday Lucky Zodiac Signs

মেষ রাশি

রবিবার গোটা দিনটা ভালো কাটবে মেষ রাশির জাতকদের। ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে। তবে এ দিন খরচও বাড়তে পারে। আয় বৃদ্ধি পাবে। ক্যারিয়ার নিয়ে নতুন কোনও পরিকল্পনা করতে পারেন। লভ লাইফ ভালো কাটবে।

বৃষ রাশি

ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়তে পারে এই জাতকদের। এ দিন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে অংশগ্রহণও করতে পারেন। আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন রবিবার।

কর্কট রাশি

কর্কট রাশির জাতকরা সামাজিক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। এ দিন সব অসম্পূর্ণ কাজ শেষ করতে পারবেন। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন।

কন্যা রাশি

বাড়িতে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। যে কারণে বাড়িতে খুশির পরিবেশ থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। নতুন কোনও ব্যবসা শুরু করার জন্য রবিবার দিনটি শুভ। আর্থিকভাবে লাভবান হবেন।

বৃশ্চিক রাশি

ক্যারিয়ারে উন্নতি হতে পারে। এ দিন আপনার দেওয়া প্রস্তাবে সবার মত থাকবে। পরিবারে সুখ ও শান্তির পরিবেশ বজায় থাকতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Story first published: Saturday, November 18, 2023, 18:27 [IST]
X
Desktop Bottom Promotion