Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
আগামীকাল বিবাহ পঞ্চমী, রাম-সীতার আশীর্বাদে সাফল্য লাভ করবেন ৫ রাশির জাতক!
আগামীকাল, ১৭ ডিসেম্বর চাঁদ প্রথমে মকর রাশিতে ও পরে কুম্ভ রাশিতে অবস্থান করবে। এ দিন থাকছে রবি যোগ, হর্ষণ যোগ, মালব্য যোগ এবং ধনিষ্ঠা নক্ষত্র। আগামীকাল বিবাহ পঞ্চমী পালিত হবে। মনে করা হয় এই দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রীরামচন্দ্র ও মাতা সীতা।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, বিবাহ পঞ্চমীতে এতগুলো শুভ যোগের সুফল পেতে চলেছেন ৫ রাশির জাতকরা। কর্মক্ষেত্রে সাফল্য লাভ হবে। ধনসম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে দিনটা দারুণ কাটবে। জেনে নিন, কোন কোন রাশি রয়েছে এই তালিকায়।

মেষ রাশি
পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। খুব হাসি আনন্দে গোটা দিনটা কাটবে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন। রাতে বাড়িতে কোনও বিশেষ অতিথি আসতে পারে। এই রাশির চাকুরিজীবী জাতকরা অফিসে তাঁদের কাজের জন্য বসের প্রশংসা পাবেন।
কন্যা রাশি
রবিবার দিনটা খুব ভালো কাটবে কন্যা রাশির জাতকদের। বাড়ির পরিবেশ ভালো থাকবে। পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও সারপ্রাইজ পেতে পারেন। বিকেলে বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন। সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক লাভ হতে পারে।
তুলা রাশি
তুলা রাশির ব্যবসায়ী জাতকরা লাভবান হবেন। তবে এ দিন কাউকে টাকা ধার না দেওয়াই আপনার জন্য ভালো। কর্মসূত্রে কাছাকাছি কোথাও যাত্রা করতে হতে পারে। সন্তানের পড়াশোনা সংক্রান্ত সুখবর পাবেন। পরিবারের সঙ্গে দিনটা খুব ভালো কাটবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে।
বৃশ্চিক রাশি
আপনার জীবনের সমস্ত সমস্যা সাহসের সঙ্গে মোকাবিলা করবেন। সব কাজ অত্যন্ত উত্সাহ ও এনার্জি নিয়ে করবেন। আগামীকাল আপনি যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারে। তীর্থযাত্রায় যেতে পারেন।
ধনু রাশি
ধনু রাশির জাতকদেরও রবিবার দিনটা খুব ভালো যাবে। আটকে থাকা টাকা ফেরত পেয়ে যেতে পারেন। ধর্মীয় কাজে আপনার উত্সাহ বাড়বে। সামাজিক কাজে সক্রিয় ভাবে অংশ নিতে পারেন। এর ফলে সমাজে আপনার জনপ্রিয়তা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দাম্পত্য জীবন সুখে শান্তিতে কাটাবে। আপনার বিদেশ সফরের পরিকল্পনা ফাইনাল হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications