Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Sunday Lucky Zodiac Signs: রবিবার ভাগ্য একেবারে তুঙ্গে থাকবে এই ৫ রাশির জাতকদের!
আগামীকাল, ১০ ডিসেম্বর চন্দ্র বৃশ্চিক রাশিতে গমন করবে। এই দিনে আদিত্য মঙ্গল যোগ, সমসপ্তক যোগ, গজকেশরী যোগ, সুকর্ম যোগ এবং স্বাতী নক্ষত্রের শুভ সংযোগ থাকছে। যে কারণে আগামীকালের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রবিবার এতগুলো শুভ যোগে ৫ রাশির জাতকরা সাফল্য লাভ করবেন। ধনসম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে দিনটা দারুণ কাটবে। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়, জেনে নিন।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের শনিবার দিনটা খুব ভালো যাবে। পরিবার এবং প্রিয়জনের সঙ্গে দুর্দান্ত সময় কাটবে। যাঁরা সন্তান লাভের চেষ্টা করছেন, তাঁরা আগামীকাল সুসংবাদ পেতে পারেন। সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অর্থ ব্যয় করতে পারেন। ব্যবসায় ভালো লাভ হতে পারে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও করবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে। ভাই-বোনের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং প্রয়োজনে আপনি তাঁদের সাপোর্ট পাবেন।
সিংহ রাশি
আগামীকাল সুকর্ম যোগের প্রভাবে সিংহ রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। মায়ের সহযোগিতা পাবেন। পারিবারিক জীবনে সুখ-শান্তি থাকবে। ঘরোয়া পরিবেশ ঠিক থাকবে। রবিবার ছুটির কারণে পুরো পরিবার এক জায়গায় থাকবে। কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনার বিরোধীরাও আপনার প্রশংসা করবে। আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করার পরিকল্পনা করছেন, সেক্ষেত্রে রবিবার দিনটা আপনার জন্য ভালো। ভবিষ্যতে ভালো লাভ হবে।
বৃশ্চিক রাশি
গজকেশরী যোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতকরা ভালো ফল পাবেন। সূর্য দেবের কৃপায় এই জাতকদের খ্যাতি বাড়বে। এ দিন আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলিও ভাইদের সহায়তায় সম্পন্ন হবে। চাকুরিজীবীরা রবিবারের ছুটি উপভোগ করবেন। লভ লাইফ দারুণ কাটবে। আপনাদের সম্পর্ক পরিবারের অনুমোদন পেতে পারে।
মকর রাশি
মকর রাশির জাতকদের খ্যাতি বৃদ্ধি পাবে। আগামীকাল আপনি অন্যদের সাহায্য করতে এগিয়ে যাবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে। পরিবারে চলমান কলহের অবসান হবে। আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। যে কারণে আপনার আর্থিক অবস্থা আগের থেকে আরও উন্নত হবে। রবিবার আপনি পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন।
মীন রাশি
মীন রাশির জাতকদের রবিবার দিনটা খুব ভালো যাবে। আপনার সব কাজ সময়মতো সম্পন্ন হবে। সম্পত্তি ক্রয় করতে পারেন। বিদেশে বসবাসকারী পরিবারের সদস্যদের কাছ থেকে কোনও খুশির খবর পেতে পারেন। পরিবারের কারুর বিয়েতে যদি বাধা থাকে, সেটাও আগামীকাল দূর হবে এবং বিয়েও ঠিক হয়ে যাবে। যে কারণে পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে। ব্যবসায় ভালো লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications