Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: বিশাখা নক্ষত্রে প্রবেশ করল সূর্য, ১৭ নভেম্বর পর্যন্ত সাফল্যের চূড়ায় ৩ রাশি!
Surya Gochar 2023: সূর্য প্রতি মাসের রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্রও পরিবর্তন করে। ৭ নভেম্বর বিশাখা নক্ষত্রে প্রবেশ করেছে সূর্য। ১৭ নভেম্বর পর্যন্ত এখানেই থাকবে। এর পর অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে গ্রহের রাজা। বৃহস্পতি হল বিশাখা নক্ষত্রের অধিপতি।
জ্যোতিষ অনুযায়ী, সূর্যের বিশাখা নক্ষত্রে প্রবেশের ফলে দীপাবলির সময় একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ সম্ভব হবে। দেখে নিন, সূর্যের প্রভাবে কোন কোন রাশির ভাগ্য খুলে যাবে।

বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্য বিশাখা নক্ষত্রে প্রবেশ করায় বৃশ্চিক রাশির উপর এর শুভ প্রভাব পড়বে। অর্থ লাভ হতে পারে এই সময়। ফলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে সময়টি ভালো যাবে। আপনি আপনার পরিশ্রমের যথাযথ ফলাফল পাবেন। সকলে আপনার কাজের প্রশংসা করবে। আপনার পদোন্নতি হতে পারে। কোনও বড়সড় দায়িত্ব পেতে পারেন। ব্যবসায় ভালো লাভ হবে। কাউকে ঋণ দিয়ে থাকলে এই সময় সেই টাকাও ফেরত পাবেন।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের নক্ষত্র পরিবর্তনের প্রভাবে লাভবান হবেন ধনু রাশির জাতকরাও। চাকরি ও ব্যবসায় সাফল্য অর্জন করবেন এই জাতকরা। ধনসম্পদ বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের হাতে নতুন সুযোগ আসতে পারে। ভালো সুযোগ হাতছাড়া না করাই ভালো। ব্যবসায়ীদের এ সময় বড়সড় ডিল হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সময়টি ভালো কাটবে। ধনু রাশির অবিবাহিত জাতক জাতিকাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।
কুম্ভ রাশিতে সূর্য গোচরের প্রভাব
কুম্ভ রাশির জাতকদের উপর সূর্যের শুভ প্রভাব দেখা যাবে। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। চাকুরিজীবীদের উন্নতি হবে। অফিসের সিনিয়ররা আপনার কাজ ও আত্মবিশ্বাস দেখে মুগ্ধ হবেন। ফলে তাঁরা আপনাকে কোনও বড়সড় দায়িত্ব প্রদান করতে পারে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভালো ফলাফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications