Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: কন্যা সংক্রান্তিতে কপাল খুলবে ৩ রাশির, হাতে আসবে প্রচুর টাকা, বাড়বে ধন-দৌলত!
Surya Gochar 2023: ১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য। এই রাশির অধিপতি গ্রহ বুধ। জ্যোতিষশাস্ত্র মতে, বুধ ও সূর্যের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। তাই সূর্য ও বুধের যুতিকে অত্যন্ত শুভ মনে করা হয়।
সূর্যকে মান-সম্মান, পিতা, আত্মা, সাহসের কারক গ্রহ মনে করা হয়। সূর্যের রাশি পরিবর্তনে এই সমস্ত ক্ষেত্র প্রভাবিত হয়। কন্যায় সূর্যের গোচরের ফলে ৩ রাশির জাতকদের কপাল খুলতে চলেছে। এই সময় সর্বক্ষেত্রে সাফল্য লাভ হবে এবং মান-সম্মান বাড়বে।

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব
কন্যায় সূর্যের গোচরে দারুণ লাভবান হবেন কর্কট রাশির জাতকরা। এ সময়ে সাহস, পরাক্রম ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা বিদেশের ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের ভাল লাভ হতে পারে। আকস্মিক ধন লাভ সম্ভব। ব্যবসায়ীদের ভাল লাভ হবে।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচর কালে ভাগ্যের সঙ্গ পাবেন ধনু রাশির জাতকরা। এ সময়ে সকল ইচ্ছা পূরণ হবে। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এই সময় যাত্রার যোগ রয়েছে। নতুন কাজ শুরু হতে পারে। ব্যবসায় ভাল ধন লাভ হতে পারে।
মীন রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের কন্যা রাশিতে প্রবেশ এই জাতকদের জন্য শুভ ফলদায়ী হবে। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন এই সময়। অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। আইন-আদালতের মামলায় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications