Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2022 : কন্যায় প্রবেশ সূর্যের, অর্থ লাভ হবে এই ৫ রাশির জাতকদের!
১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করতে চলেছে। আগামী এক মাস সূর্য এই রাশিতেই অবস্থান করবে। এই সময়ে কন্যা রাশিতে সূর্যের সঙ্গে উপস্থিত থাকবে গ্রহের যুবরাজ বুধ, ফলে এই দুই গ্রহের মিলনে বুধাদিত্য যোগ গঠিত হবে।

সূর্যের এই গোচর কালে ৫ রাশির উপর শুভ প্রভাব পড়বে। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের ১৭ সেপ্টেম্বর থেকে ভাগ্য বদলাতে চলেছে।

মিথুন রাশি
সরকারি চাকুরিজীবীদের এই সময়ে লাভ হতে পারে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদেরও ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যার সমাধান হবে এবং বাড়ির সকলের মধ্যে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি ভাল কাটবে। এই গোচর কালে সম্পত্তি কেনার সময় খুব সতর্ক থাকা উচিত। অভিজ্ঞ লোকেদের সঙ্গে পরামর্শ করার পরেই কোনও সিদ্ধান্তে পৌঁছানো ভাল।

সিংহ রাশি
ধন-সম্পদ বৃদ্ধি পেতে পারে। যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করেন, তাদেরও এই সময়ে লাভ হতে পারে। ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। তবে পারিবারিক জীবনে এই জাতকদের একটু সতর্ক থাকতে হবে। বাড়ির বড়দের সঙ্গে কথা বলার সময় সংযত থাকতে হবে।

কন্যা রাশি
সূর্য এই রাশিতেই প্রবেশ করতে চলেছে। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। বিবাহিত জীবন স্বাভাবিক কাটবে। স্বাস্থ্যের উন্নতি হবে। এই রাশির শিক্ষার্থীরা সাফল্য অর্জন করতে পারেন।

বৃশ্চিক রাশি
আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যবসায়ীরাও ভাল ফলাফল পাবেন। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না, তাহলে লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকতে পারে। মনের ইচ্ছা পূর্ণ হতে পারে।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকারা চাকরি ও ব্যবসা ক্ষেত্রে ভাল ফল পাবেন। পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে। পিতার সাপোর্ট পাবেন। এই সময়ে আপনার আয় বাড়বে এবং খরচ কম হবে। এই জাতকদের আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications