Surya Gochar 2022 : ১৭ সেপ্টেম্বর কন্যায় প্রবেশ করবে সূর্য, ভাগ্য ফিরতে চলেছে এই জাতকদের!

শনিবার, ১৭ সেপ্টেম্বর সূর্য তার নিজের রাশি সিংহ রাশি ছেড়ে কন্যায় প্রবেশ করবে। আগামী এক মাস সূর্য এই রাশিতেই অবস্থান করবে। এই সময়ে কন্যা রাশিতে সূর্যের সঙ্গে গ্রহের রাজকুমার বুধও থাকবেন। ফলে বুধাদিত্য যোগ গঠিত হবে।

Sun Transit in Virgo on 17 September 2022 Effects On 12 Zodiac Signs

সূর্যের রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সূর্যকে পিতা, আত্মা ও সাহসের কারক বলে মনে করা হয়। চলুন জেনে নেওয়া যাক, সূর্যের রাশি পরিবর্তনের ফলে ১২টি রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি

মেষ রাশি

মুলতুবি কাজগুলি এই সময়ে সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য সমস্যা দূর হবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তারা ভাল ফলাফল পাবেন। ব্যবসায়ীদের ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য সময়টি উপযুক্ত। পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে।

বৃষ রাশি

বৃষ রাশি

পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না। কর্মক্ষেত্রেও পরিস্থিতি ভাল থাকবে না। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাদের সময়টি ভাল কাটতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। ত্বকের কোনও সমস্যা হতে পারে। এই সময় কোথাও যাত্রা করা শুভ হবে না। বিবাহিত এবং অবিবাহিত উভয়েই এই সময় ভাল কাটবে না। আপনার সঙ্গী এই সময় সাফল্য পাবে।

কর্কট রাশি

কর্কট রাশি

স্বাস্থ্য সমস্যা দূর হবে। কর্মজীবনে উন্নতি হবে। ঊর্ধ্বতন কর্মকর্তারাদের সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। আপনার পদোন্নতি হতে পারে। এই সময় আপনি ভাই-বোনদের কাছ থেকে সাপোর্ট পাবেন। এই সময় আপনার প্রতিপক্ষরা পরাজিত হবে এবং তারা আপনার দিকে তাকাতেও ভয় পাবে।

সিংহ রাশি

সিংহ রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারের সদস্যদের সঙ্গে মত পার্থক্য হতে পারে। এই সময় খুব সাবধানে কথাবার্তা বলুন।

কন্যা রাশি

কন্যা রাশি

আর্থিক লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। এই সময় আপনি জ্বর, মাথাব্যথা কিংবা চোখে ইনফেকশনের মতো স্বাস্থ্য সমস্যায় ভুগবেন। কাজের চাপ থাকবে।

তুলা রাশি

তুলা রাশি

স্বাস্থ্যের দিকে নজর রাখুন। এই সময়ে প্রচুর খরচ করতে পারেন। আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকুন। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। এই সময় বিদেশ যাত্রা হতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

আয়ের উৎস পাবেন। পিতার সমর্থন পাবেন। কিছু করার আগে বাবার পরামর্শ নিন। কর্মক্ষেত্রে আপনি আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে সক্ষম হবেন।

ধনু রাশি

ধনু রাশি

চাকুরিজীবীদের ইনক্রিমেন্ট এবং পদোন্নতি হতে পারে। স্বাস্থ্য সমস্যা দূর হতে পারে।

মকর রাশি

মকর রাশি

এই সময়টি উত্থান-পতনে কাটবে। সুস্থ থাকতে, ঘরে রান্না করা খাবার খান। জাঙ্ক ফুড খাওয়া কমিয়ে দিন। পিতার সঙ্গে ঝামেলা হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জীবনসঙ্গীর খারাপ স্বাস্থ্যের কারণে আপনি চিন্তিত হবেন। ব্যয় বাড়তে পারে, যে কারণে আপনি চিন্তিত থাকবেন। আপনাকে এই সময় অনেক অপ্রীতিকর পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে হবে।

মীন রাশি

মীন রাশি

বিবাহের পরিকল্পনা করার জন্য এই সময়টি উপযুক্ত নয়। কর্মক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য পূরণ করতে অক্ষম হবেন। ব্যবসায়ীদেরও এই সময়টি ভাল কাটবে না। চাকুরিজীবীদের সহকর্মী বা উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মত বিরোধ হতে পারে। পেট ব্যথা, মাথাব্যথা, বদহজম, মানসিক অস্থিরতা, এই সব সমস্যা হতে পারে।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion