Sun Transit 2023: উত্তরা ফাল্গুনী নক্ষত্রে এসেছে সূর্য, সুসময় শুরু ৩ রাশির, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স!

জ্যোতিষ গণনা অনুসারে, সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে, যা সংক্রান্তি নামে পরিচিত। তেমনই সূর্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর এক নক্ষত্র থেকে বেরিয়ে অপর নক্ষত্রে প্রবেশ করে। সূর্যের নক্ষত্রের পরিবর্তনের প্রভাবও ১২ রাশির জাতকদের জীবনে পড়ে।

আজ, ১৪ সেপ্টেম্বর সূর্য উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করেছে। শাস্ত্র মতে, সূর্য এই নক্ষত্রেরই অধিপতি। সূর্যের এই গোচরে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। এই সময় তাঁদের ভাগ্যোন্নতি হবে। জেনে নিন, সূর্যের নিজের নক্ষত্রে প্রবেশের ফলে কাদের সুসময় শুরু হতে চলেছে।

Surya gochar

মিথুন রাশি (Gemini)

সূর্যের নক্ষত্র পরিবর্তনে মিথুন রাশির জাতকরা লাভান্বিত হবেন। আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হবে। বড়সড় চুক্তিও হাতে আসতে পারে। চাকুরিজীবীদের এই সময়টা খুব ভালো কাটবে। কোনও বড়সড় দায়িত্ব পেতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। এই সময় আয়ের নতুন উৎস পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ থেকেও ভাল লাভ হবে। যাত্রার যোগ রয়েছে।

সিংহ রাশি (Leo)

সূর্যের নক্ষত্র পরিবর্তনের শুভ প্রভাব দেখা যাবে সিংহ রাশির জাতকদের উপর। যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য লাভ করবেন। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। চাকুরিজীবীরা অফিসে তাঁদের কাজের জন্য প্রশংসিত হবেন। আয়ের নতুন উৎস পাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই সময়ে সম্পন্ন হবে।

ধনু রাশি (Sagittarius)

সূর্যের প্রভাবে ধনু রাশির জাতকদের ধন-ধান্য বৃদ্ধি পাবে। এই সময় সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। ক্যারিয়ারে লাভ হতে পারে। কর্মক্ষেত্রে সম্মান বাড়বে এই জাতক জাতিকাদের। আধিকারিক পদে কর্মরত ধনু রাশির জাতকরা এ সময়ে সাফল্য লাভ করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Thursday, September 14, 2023, 12:43 [IST]
X
Desktop Bottom Promotion