Surya Gochar 2023: সূর্যের গোচরে দুর্ভাগ্য নেমে আসবে এই ৪ রাশির জাতকদের জীবনে!

১৫ মে সূর্য তার উচ্চ রাশি মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। আগামী এক মাস বৃষ রাশিতেই অবস্থান করবে সূর্য। কোষ্ঠীতে সূর্য শুভ অবস্থানে থাকলে, সেই জাতক সরকারি চাকুরিজীবী হয়, রাজনীতি ও প্রশাসনিক কাজে উচ্চস্থান অধিকার করে, সমাজে প্রচুর মান-সম্মানও লাভ করে। আর কোষ্ঠীতে সূর্য দুর্বল হলে জাতকের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, সব বিষয়েই ব্যর্থতার সম্মুখীন হতে হয়।

বৃষ রাশিতে সূর্যের গোচরের ফলে সব রাশির উপরই প্রভাব পড়বে। তবে এর মধ্যে ৩ রাশির জাতকদের খুব সাবধানে থাকতে হবে। তাদের জীবনে এই সময় নানা সমস্যা দেখা দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক সেই ৩ রাশি কী কী।

Sun Transit In Taurus on 15 May 2023

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে জমিজমা নিয়ে পরিবারে বিবাদ হতে পারে। লভ লাইফে খুব সতর্ক থাকুন। এই সময়ে কাউকে টাকা ধার না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর্থিক পরিস্থিতি ঠিকঠাক থাকবে, তবে ব্যয় নিয়ন্ত্রণ করুন।

মিথুন রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় আপনার খরচ বাড়তে পারে। চাকুরিজীবীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে কোথাও বদলি হতে পারে। এই সময়ে নিজের স্বাস্থ্যের যত্ন নিন। চাকরি পরিবর্তনের জন্য এই সময়টি উপযুক্ত নয়।

তুলা রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে গুরুজনদের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। বিবাহিত জীবনেও টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। এই সময়ে খুব ভেবেচিন্তে কোথাও বিনিয়োগ করুন। আপনার কথাবার্তা সংযত রাখুন এবং পরিবারে কোনও ধরনের বাদ-বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion