Surya Gochar 2023: বৃষে সূর্যের গোচর, টানা এক মাস ৫ রাশির আর্থিক সৌভাগ্য তুঙ্গে!

জ্যোতিষে সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গোচর বিশেষ গুরুত্বপূর্ণ। সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে, যা সংক্রান্তি নামে পরিচিত। সেই হিসেবে বছরে মোট ১২টি সংক্রান্তি হয়।

১৫ মে মেষ থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য। যে কারণে ১২ রাশির জাতকদের উপরই নানা প্রভাব দেখা যাবে। তবে এই গোচরকালে পরবর্তী এক মাস সূর্যের মতোই জ্বলজ্বল করবে ৫ রাশির ভাগ্য।

surya gochar 2023

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব
কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই গোচর অত্যন্ত ফলদায়ক হতে চলেছে। আপনার কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে। অর্থ লাভ হতে পারে। চাকুরিজীবীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। আর্থিক অবস্থা ভালো থাকবে। দাম্পত্য জীবনে মধুরতা থাকবে।

সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরকালে আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। সাফল্যের গ্রাফ বাড়তে থাকবে। ক্যারিয়ারে ভাল সুযোগ এবং ব্যবসায় বহুগুণ লাভ হতে পারে। তীর্থ যাত্রায় যাওয়ার সুযোগ পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। সমাজে আপনার মান-সম্মান বাড়বে।

কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব
ধর্ম এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার ঝোঁক বাড়তে পারে। কর্মক্ষেত্রে ভালো সুযোগ আসবে। ধন লাভের কারণে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে।

​ধনু রাশি​তে সূর্য গোচরের প্রভাব
সূর্যের প্রভাবে ধনু রাশির জাতকদের বিরোধীরা হার মানবে। সব ক্ষেত্রেই জয় লাভ হবে। আদালতে মামলা চললে, তার ফলাফলও আপনার পক্ষেই আসবে। আটকে থাকা টাকা ফেরত আসতে পারে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও সাফল্য পাবেন।

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব
আর্থিক অবস্থা আগের তুলনায় মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের সময়টি ভাল কাটবে। যারা সরকারি চাকরি চান, তারাও সাফল্য পেতে পারেন। এই সময় সুখবর পেতে পারেন। সমাজে আপনার মান-সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের উন্নতি হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion