Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: ১৫ মে সূর্যের বৃষে গোচর, কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে? জেনে নিন
সোমবার, ১৫ মে বৃষ রাশিতে প্রবেশ করবে সূর্য। ১৫ জুন পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে সূর্য, তারপরে মিথুনে গোচর হবে। সূর্যের রাশি পরিবর্তনকে 'সংক্রান্তি' বলা হয়। সূর্য বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই এই তিথি হল 'বৃষ সংক্রান্তি'।
সূর্যের রাশি পরিবর্তন মেষ থেকে মীন সমস্ত রাশির উপর প্রভাব ফেলবে। কোষ্ঠীতে সূর্যের অবস্থান শক্তিশালী হলে জীবনে কোনও কিছুরই অভাব হয় না। কিন্তু সূর্য দুর্বল থাকলে নানা সমস্যার মোকাবেলা করতে হয়। জেনে নিন, সূর্যের বৃষ রাশিতে প্রবেশের ফলে ১২ রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে আপনি আপনার কাজে মনোযোগ দেবেন। লক্ষ্য পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করবেন। খুব সাবধানে কথাবার্তা বলুন। স্বাস্থ্যের যত্ন নিন। লভ লাইফ খুব ভাল কাটবে। এই সময়ে সন্তানের উন্নতিতে মন খুশি থাকবে।
বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে আপনি আপনার কর্মজীবনে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তর্ক হতে পারে। সূর্যের গোচরকালে পরিবারের দিকে মনোযোগ দেবেন। মায়ের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে।
মিথুন রাশিতে সূর্য গোচরের প্রভাব
যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময়টি অনুকূল। সূর্যের গোচরকালে মিথুন রাশির জাতকরা আরও এনার্জেটিক থাকবেন এবং জীবনে উন্নতির জন্য চেষ্টা করবেন। এই সময়ে সরকারী ক্ষেত্র থেকে ভাল ধন লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় জীবনসঙ্গীর সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে।
কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে ভাই-বোনের সঙ্গে মতভেদ হতে পারে। বিজনেস ট্রিপের সময় খুব সতর্ক থাকুন। পরিবারের কোনও সদস্য যদি বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তবে এই সময়ের মধ্যে তার ইচ্ছা পূরণ হবে।
সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
যারা সরকারি চাকরি খুঁজছেন, তাদের ইচ্ছা পূরণ হবে। আপনার আটকে থাকা কাজগুলি আবার চালু হবে। পারিবারিক জীবনে কোনও সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায় ভাল উন্নতি হবে। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে।
কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব
পিতা-মাতার সঙ্গে সুসম্পর্ক থাকবে। অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করবেন। বিনিয়োগ করে থাকলে, তা থেকে ভাল আয় হবে। জমি বা গাড়ি কেনার ইচ্ছা পূরণ হবে।
তুলা রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। সন্তানদের উন্নতিতে মন খুব খুশি থাকবে। ব্যবসায় উন্নতির কারণে আর্থিক অবস্থা আরও মজবুত হবে। এই সময়ের মধ্যে আপনি জমি কেনার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। স্বাস্থ্যও ভালো থাকবে। চাকুরিজীবীরা এই সময়ে বড় পদ পেতে পারেন।
বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে পুরানো বন্ধুদের সঙ্গে দেখা হবে। সমাজের কিছু সম্মানিত ব্যক্তির সঙ্গে ভাল যোগাযোগ তৈরি হতে পারে, যা ভবিষ্যতের জন্য উপকারী হবে। তবে এই সময় কোনও ধরনের লেনদেন করবেন না, অন্যথায় আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। সূর্যের গোচরকালে আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময়ে মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে সন্তানের ক্যারিয়ার সংক্রান্ত ভাল খবর পেতে পারেন। সমাজে আপনার অবস্থান আরও ভাল হবে। এই সময় আপনি রোগ মুক্ত হবেন। এই সময় পরিবারের কারুর স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতে পারেন। এর জন্য আপনাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে। চাকুরিজীবীরা নিজের কাজে মনোযোগ দিন। এই সময়কালে আপনি ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত থাকবেন, যা আপনার মনকে শান্তি দেবে।
মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব
বন্ধুবান্ধবদের সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে বিতর্ক হতে পারে। তবে আপনি আপনার বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হবেন। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের এই গোচরকালে সতর্ক থাকতে হবে।
কুম্ভ রাশিতে সূর্য গোচরের প্রভাব
জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তারা সমস্যায় পড়তে পারেন। কোর্ট-কাছারির সংক্রান্ত বিষয়ের ফলাফল আপনার পক্ষে আসতে পারে। যদি আপনার টাকা কোথাও আটকে থাকে, তবে এই সময়ের মধ্যে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মীন রাশিতে সূর্য গোচরের প্রভাব
শিক্ষার্থীরা লেখাপড়ায় ভালো ফলাফল করবে। পড়াশোনায় মনোযোগ থাকবে। ঋণ মুক্ত হতে পারেন। চাকুরিজীবীরা তাদের আয় বাড়াতে পার্ট টাইম কাজ করতে পারেন। এই গোচরকালে বিবাহ যোগের সম্ভাবনা রয়েছে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications