Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2022 : ১৫ মে রাশি পরিবর্তন করবে সূর্য, কেরিয়ারে উন্নতি হবে এই ৬ রাশির জাতকদের!
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় ৩০ দিন সময় নেয় সূর্য। আগামী ১৫ মে, রবিবার সকালে রাশি পরিবর্তন করতে চলেছে সূর্য। এক মাস এই রাশিতেই গোচর করবে, তারপর ১৫ জুন ফের রাশি পরিবর্তন হবে সূর্যের।

১৫ মে সূর্যের বৃষ রাশিতে প্রবেশের ফলে ছ'টি রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি হতে পারে। তাহলে দেখে নিন কোন কোন রাশির জাতক শুভ ফল লাভ করবেন -

মেষ রাশি
এই সময় আর্থিক লাভ হবে। পারিবারিক বাদ-বিবাদ থেকে দূরে থাকুন। কেরিয়ারে সাফল্য আসবে। একাধিক উৎস থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন। সামগ্রিকভাবে এই সময়ে আপনার ক্যারিয়ারে উন্নতি হবে।

বৃষ রাশি
এই সময়ে চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় কঠোর পরিশ্রমের ভাল ফল মিলবে। কেরিয়ারে সাফল্য আসবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। পরিবারে সুখ-শান্তি থাকবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা এই সময়ে ভাল ফলাফল পাবেন। নিজস্ব ব্যবসা শুরু করার জন্য সময়টি অনুকূল। যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাঁরা ভাল ফলাফল পাবেন।

কর্কট রাশি
আর্থিক দিক শক্তিশালী হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করে লাভ পাবেন। এই সময় মান-সম্মান বৃদ্ধি পাবে।

সিংহ রাশি
সূর্যের রাশি পরিবর্তনের প্রভাবে কর্মক্ষেত্রে সম্মান ও প্রশংসা পাবেন। পদোন্নতি হতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় যাত্রা করতে হতে পারে। আপনি আপনার সংস্থায় খ্যাতি অর্জন করবেন। কেরিয়ারে আপনার স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় উন্নতি হবে।

কন্যা রাশি
এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। চাকুরিজীবীরা নতুন সুযোগ পাবেন। ব্যবসায়ীরা লাভবান হবেন। এই সময় আপনার পরিবারে মাঙ্গলিক কাজ হতে পারে।

মীন রাশি
এই সময়ে আপনার কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বাদ-বিবাদ মিটে যাবে। চাকরি ক্ষেত্রে ভাল সুযোগ পাবেন। ব্যবসায় মিশ্র ফলাফল পেতে পারেন।



Click it and Unblock the Notifications