Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: মঙ্গলের রাশিতে সূর্যের গোচর, আগামী এক মাস ভয়ঙ্কর দুঃসময় ৪ রাশির!
১৭ নভেম্বর মঙ্গলের রাশি বৃশ্চিকে গোচর করেছে গ্রহের রাজা সূর্য। জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য পিতা, আত্মা, নাম, যশ, খ্যাতি, সুনাম, মান-সম্মানের কারক গ্রহ। জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান শক্তিশালী হলে এই সকল ক্ষেত্রে ভালো ফল পাওয়া যায়। তবে দুর্বল সূর্যের প্রভাবে জীবনে নানা সমস্যা ও রোগভোগের সম্মুখীন হতে হয়।
সূর্যের বৃশ্চিক রাশিতে গোচরের প্রভাব সমস্ত রাশির উপরই দেখা যাবে। তবে মেষ, বৃষ-সহ ৫ রাশির জাতকদের জীবনে নেতিবাচক প্রভাব দেখা দেবে। এই গোচরকালে স্বাস্থ্যের অবনতি হতে পারে। চাকরি ও ব্যবসার পরিস্থিতি ঠিক থাকবে না। জেনে নিন, কোন কোন রাশির উপর সূর্য গোচরের অশুভ প্রভাব দেখা দেবে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
মেষ রাশির জন্য সূর্যের এই গোচর শুভ হবে না। জীবনে নানা সমস্যা দেখা দেবে। কর্মজীবনে ওঠা-নামা দেখা দিতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে না। সন্তানদের স্বাস্থ্য নিয়েও চিন্তিত থাকবেন। লভ লাইফে সমস্যা বাড়তে পারে। অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পরিবারে বাদ-বিবাদ বাড়বে।
বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরে বৃষ রাশির জাতকদের বৈবাহিক জীবনে নেতিবাচক প্রভাব পড়বে। জীবনে একের পর এক সমস্যা আসতেই থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সময়ে খুব সতর্ক হওয়া দরকার। স্বাস্থ্যের যত্ন নিন।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচর ধনু রাশির জাতকদের জন্য শুভ হবে না। কর্মক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্য ঠিক থাকবে না। কোনও কারণে পরিবারে সমস্যা দেখা দিতে পারে।
মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব
মকর রাশির জাতকদের জন্য সূর্যের এই গোচর শুভ হবে না। প্রেম জীবন এবং বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেবে। সঙ্গীর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হতে পারে। যে কারণে আপনার মানসিক চাপ বাড়বে। এই সময় গর্ভবতী মহিলাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের যত্ন নিন। শিক্ষার্থীদের এই সময় স্বাভাবিক যাবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
কুম্ভ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরকালে কুম্ভ রাশির জাতকরা খুব সাবধান থাকুন। ক্যারিয়ার সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অহংকার আপনাকে পরাভূত করতে পারে এবং আপনার জীবনে সমস্যা হঠাৎ বাড়তে পারে। এই সময় আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, অন্যথায় পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। বাড়ির পরিবেশ ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও পদক্ষেপ নেওয়ার আগে অনুগ্রহ করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Click it and Unblock the Notifications