Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2022 : ১৬ নভেম্বর বৃশ্চিকে গমন সূর্যের, আগামী এক মাস আপনার জীবনে কী ঘটবে? জেনে নিন
জ্যোতিষশাস্ত্রে সূর্যকে নবগ্রহের রাজা হিসেবে বিবেচনা করা হয়। সিংহ রাশির অধিপতি সূর্য ১৬ নভেম্বর সকালে মঙ্গলের রাশি বৃশ্চিকে প্রবেশ করবে। ১৬ ডিসেম্বর সকাল পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে, তারপরে ধনু রাশিতে গমন করবে সূর্য।

সূর্যের রাশি পরিবর্তনে ১২টি রাশির উপরই প্রভাব পড়বে। কিছু রাশি উপকৃত হবে এবং কিছু রাশির জাতক জাতিকদের এই সময় খুব সতর্ক থাকা প্রয়োজন। জেনে নিন আপনার রাশিতে এর কী প্রভাব পড়তে চলেছে -

মেষ রাশি
আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে আরও পরিশ্রম করতে হবে। সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে।

বৃষ রাশি
ব্যবসায়ীরা ভাল ফল পাবেন। বিবাহের ক্ষেত্রে কিছুটা বিলম্ব হবে। দাম্পত্য জীবনে তিক্ততা আসতে পারে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বিভাগে প্রতীক্ষিত থাকা কাজ সম্পন্ন হবে।

মিথুন রাশি
কোর্ট-কাছারির মামলায় আপনার পক্ষে সিদ্ধান্ত আসতে পারে। এ সময় ভ্রমণ লাভকারী হবে। বড় চাকরি পেতে পারেন। বিদেশী কোম্পানিতে সার্ভিস বা নাগরিকত্বের জন্য করা প্রচেষ্টা সফল হবে।

কর্কট রাশি
গবেষণা ও সৃজনশীল কাজে সাফল্য আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। টাকা ফেরত আসতে পারে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাফল্য পেতে পারেন।

সিংহ রাশি
পিতা-মাতার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। এই সময় সাবধানে কোথাও যাত্রা করুন। আপনার জিনিসপত্র চুরি হওয়া থেকে রক্ষা করুন। যারা সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন করতে চান, সেই দিক থেকে এই সময়টি অনুকূল।

কন্যা রাশি
আপনার অদম্য সাহস ও বীরত্বের জোরে আপনি কঠিন পরিস্থিতিকে সহজেই জয় করতে পারবেন। ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। আপনার বক্তৃতা শুনে মানুষ মুগ্ধ হবে। এই সময় ভাই-বোনের সহযোগিতা পাবেন।

তুলা রাশি
নিজের স্বাস্থ্যের যত্ন নিন। ধন-সম্পদ প্রাপ্তির সম্ভাবনা আছে। টাকা ফেরত আসতে পারে। এই সময় নতুন চুক্তি করতে পারেন।

বৃশ্চিক রাশি
সূর্যের কৃপায় সব ক্ষেত্রে সাফল্য আসতে পারে। শারীরিক সমস্যা হতে পারে। গবেষণা ও উদ্ভাবনী কাজে সাফল্য আসবে। মান-সম্মান বৃদ্ধি হবে।

ধনু রাশি
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পেতে পারেন। ব্যয় নিয়ন্ত্রণ করুন। বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। অর্থের ব্যাপারে সতর্ক থাকা ভাল।

মকর রাশি
আপনি যদি কোনও কাজ শুরু করতে চান বা নতুন চুক্তি স্বাক্ষর করতে চান, সেক্ষেত্রে এই সময়টি অনুকূল। ব্যবসায় লাভ হতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা হবে এই সময়। পরিবারের প্রবীণ সদস্য ও বড় ভাইদের সহযোগিতা পাবেন। সন্তানদের দিক থেকে ভালো খবর আসতে পারে।

কুম্ভ রাশি
পিতা-মাতার স্বাস্থ্য ভাল থাকবে না। ব্যবসায়ীদের সময়টি ভাল কাটবে। সরকারি সার্ভিসের জন্য আবেদন করতে চাইলে এই সময়টি অনুকূল। আপনি আপনার কর্মজীবনে লাভবান হবেন। কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করতে সক্ষম হবেন।

মীন রাশি
আপনার দ্বারা গৃহীত সিদ্ধান্ত এবং করা কাজ প্রশংসিত হবে। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল, তারাই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে। এই সময়ে আপনার সাহস বাড়বে। ভাগ্যের সঙ্গ পাবেন। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications