Surya Gochar 2023: ১৬ ডিসেম্বর ধনু রাশিতে আসছে সূর্য, মুখে হাসি ফুটবে এই ৫ রাশির জাতকদের!

Surya Gochar 2023: বছরের শেষ মাস ডিসেম্বরে অনেক গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। গ্রহের রাজা সূর্য ১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে। এই দিনটি ধনু সংক্রান্তি নামে পরিচিত।

এক বছর পর ধনু রাশিতে গোচর করতে চলেছে সূর্য। সূর্যের এই রাশি পরিবর্তনের শুভ প্রভাব পড়বে ৩ রাশির উপর। দেখে নিন কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন।

Sun Transit in Sagittarius

ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব

ধনু রাশিতেই সূর্যের গোচর হবে। যা এই জাতকদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে। এই সময় আপনার ক্যারিয়ারে উন্নতি হবে। ব্যবসায় আয় বৃদ্ধি পাবে। এই সময়ে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। বিবাহিত ব্যক্তিরা সুখে শান্তিতে দাম্পত্য জীবন কাটাবেন। পার্টনারশিপে করা কাজে সাফল্য পাবেন। যাত্রার যোগ রয়েছে।

মীন রাশিতে সূর্য গোচরের প্রভাব

ধনু সংক্রান্তি থেকে মীন রাশির জাতকদের সুসময় শুরু হতে চলেছে। চাকরি ও ব্যবসায় উন্নতি হতে পারে। এই সময় আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। আয়ের নতুন উৎস পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। পরিবারে সুখ-শান্তি থাকবে। এই সময়ে ব্যবসায় ভালো লাভ হবে। ব্যবসায় প্রসার ঘটবে। চাকুরিজীবীদের পারফরম্যান্সে উন্নতি হবে। অফিসে জুনিয়র ও সিনিয়রদের সহযোগিতা পাবেন।

কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব

কন্যা রাশির জাতকরা সূর্যের গোচরকালে সাফল্য লাভ করবেন। গাড়ি ও সম্পত্তি কেনার যোগ রয়েছে। ক্যারিয়ারে সাফল্য পাবেন। যাঁরা রিয়েল এস্টেট, জমিজমা এবং হোটেলের কাজের সঙ্গে জড়িত, তাঁরা এই সময় লাভবান হবেন। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion