১৬ ডিসেম্বর ধনু সংক্রান্তি, সূর্যের গোচরে ৫ রাশির জীবনে বড় বিপদ!

Sun Transit in Sagittarius: সূর্য প্রতি মাসেই তার রাশি পরিবর্তন করে। অর্থাৎ এক একটা রাশিতে এক মাস অবস্থান করে গ্রহের রাজা। আগামী ১৬ ডিসেম্বর সূর্য বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করবে। এই দিনটি ধনু সংক্রান্তি হিসেবে পালিত হবে।

জ্যোতিষ গণনা মতে, ধনু রাশিতে সূর্যের গোচর কোনও কোনও রাশির জন্য লাভজনক হবে, আবার একাধিক রাশির জাতকদের জীবনে নানা বিপদ দেখা দেবে। দেখে নিন ধনু সংক্রান্তি থেকে আগামী এক মাস কোন কোন রাশির জাতকরা একের পর এক বিপদে নাজেহাল হতে চলেছেন।

Sun Transit in Sagittarius

​মেষ রাশি (Aries)

সূর্যের ধনু রাশিতে গোচরের ফলে মেষ রাশির জাতকদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে একাধিক সমস্যা দেখা দেবে। সংসারে একের পর এক সমস্যা দেখা দেবে। এই সময় আপনি যে কাজ বা যে সিদ্ধান্ত নেবেন, তা আপনার পরিবারের কারুর পছন্দ হবে না। কর্মক্ষেত্রে নিজের কথাবার্তা ও আচরণের উপর নিয়ন্ত্রণ রাখুন। এমন কোনও কথা বলবেন না, যাতে সমস্যা আরও বেড়ে যায়।

​সিংহ রাশি (Leo)

ধনু রাশিতে সূর্যের গোচর এই জাতকদের জন্য শুভ হবে না। ব্যক্তিগত জীবনে নানা সমস্যার মুখে পড়তে পারেন আপনি। পরিবারের গুরুজনদের সঙ্গে ঝামেলা হতে পারে। কর্মক্ষেত্রেও নানা সমস্যা দেখা দেবে। অফিসে সিনিয়রদের সঙ্গে বাদ-বিবাদ হতে পারে আপনার। এই সময় আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।

​মকর রাশি​ (Capricorn)

সূর্যের গোচরকালে মকর রাশির জাতকরা সুফল পাবেন না। জীবনে নানা সমস্যা দেখা দেবে। এই সময় নানা অসুখে ভোগার আশঙ্কা আছে। তাই নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হওয়া প্রয়োজন। চিকিত্‍সার পেছনে প্রচুর টাকা খরচও হয়ে যেতে পারে।

কুম্ভ রাশি (Aquarius)

ধনু রাশিতে সূর্যের গোচর আর্থিক সমস্যা নিয়ে আসবে কুম্ভ রাশির জাতকদের জীবনে। এই সময় আর্থিক ক্ষতি হতে পারে। সন্তানের দিক থেকে হতাশ হবেন আপনি। একের পর এক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় নাজেহাল হতে হবে এই জাতকদের।

​মীন রাশি (Pisces)

সূর্যের প্রভাবে মীন রাশির জাতকদের সমস্যা বাড়তে পারে। এই সময় আর্থিক দিক দিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন আপনি। আয়ের চেয়ে ব্যয় বেশি হবে। আয় না বাড়ায় আর্থিক অনটন দেখা দিতে পারে। এই সময় আপনার শরীরও খুব একটা ভালো থাকবে না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion