Dhanu Sankranti 2022: ১৬ ডিসেম্বর ধনু রাশিতে সূর্যের গোচর, আগামী এক মাস সুখে থাকবেন এই রাশির জাতকরা!

১৬ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। ধনুতে আগে থেকেই উপস্থিত রয়েছে বুধ এবং শুক্র। সূর্যের গোচরের ফলে ধনু রাশিতে তিন গ্রহের মিলনে ত্রিগোহী যোগের সৃষ্টি হবে। সূর্যের এই রাশি পরিবর্তন কারও জন্য উপকারী ফলাফল দিতে চলেছে এবং কারও পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে।

Sun Transit in Sagittarius on 16 December 2022 Effects On 12 Zodiac Signs

আসুন জেনে নেওয়া যাক, সূর্যের ধনু রাশিতে প্রবেশের ফলে মেষ থেকে মীন সব রাশির উপর কেমন প্রভাব পড়বে -

মেষ রাশি

মেষ রাশি

ধনু রাশিতে সূর্যের গমন মেষ রাশির জাতকদের জন্য শুভ হবে। আপনার সন্তানের উন্নতি হবে। চাকুরিজীবীরা নতুন পদ পেতে পারেন। কোর্ট-কাছারির ক্ষেত্রে সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। এই সময় আপনার ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। ধর্মীয় ট্রাস্ট, অনাথ আশ্রমে আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এবং দান করবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

স্বাস্থ্যের যত্ন নিন। চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতি হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের দপ্তরের কাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগতে পারে। মনোযোগ সহকারে আপনার কাজগুলি সম্পূর্ণ করাই ভাল। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। পুরানো কোনও বিবাদ মিটে যেতে পারে। এই সময় খুব সাবধানে গাড়ি চালান।

মিথুন রাশি

মিথুন রাশি

ব্যবসায়ীরা ভাল ফলাফল পেতে পারেন। গোচরকালে কোনও কাজের জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে। এই গোচরকালের মাঝামাঝি সময়ে কাউকে বেশি টাকা ধার দিলে আর্থিক ক্ষতি হতে পারে। সরকারি দপ্তরে প্রতীক্ষিত কাজ সম্পন্ন হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

ধনু রাশিতে সূর্যের প্রবেশ কর্কট রাশির জন্য অত্যন্ত শুভ এবং ফলদায়ক হবে। যারা আমদানি রপ্তানির কাজ করেন, তাদের এই সময়টা খুব ভালো কাটবে। যারা ঋণ নিতে চান, তারা সফলতা পাবেন। গোচরকালে কোর্ট-কাছারির মামলায় সিদ্ধান্ত আপনার পক্ষে আসতে পারে। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশি

সিংহ রাশি

সন্তানের উন্নতি হবে। আপনার পদ মর্যাদা বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্য সমস্যা দেখা দেবে। নতুন দম্পতিদের সন্তান লাভ হতে পারে। পরিবারের প্রবীণ সদস্য ও বড় ভাইদের কাছ থেকে সহযোগিতা পাবেন।

কন্যা রাশি

কন্যা রাশি

এই সময়ে কর্মক্ষেত্র এবং পারিবারিক ক্ষেত্রে উদ্বেগ বাড়বে। জমিজমা সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভালো নম্বর পেতে আরও চেষ্টা করতে হবে। আপনি যদি এই সময়ের মধ্যে আপনার কৌশল এবং পরিকল্পনা গোপন রেখে কাজ করেন, তাহলে সফল হবেন।

তুলা রাশি

তুলা রাশি

এই গোচরকালে আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত ভাল ফলাফল পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। যার কারণে আপনার অনেক কাজ সম্পন্ন হবে। খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের কাজে মনোযোগ দিন। আপনার অদম্য সাহসের জোরে আপনি কঠিন পরিস্থিতিতেও সাফল্য অর্জন করতে পারবেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই সময়ে আপনার অনেক কাজ সম্পন্ন হবে। স্বাস্থ্যের যত্ন নিন। আর্থিক দিক শক্তিশালী হবে। দীর্ঘ সময়ের জন্য দেওয়া অর্থও এই গোচরকালে ফেরত আসতে পারে। বাড়ি, গাড়ি কিনতে পারেন। ক্যারিয়ারে সাফল্য আসতে পারে। এই সময়ের মধ্যে আপনার সাহস বাড়বে এবং সম্মানও বৃদ্ধি পাবে।

ধনু রাশি

ধনু রাশি

আপনার নেওয়া সিদ্ধান্ত এবং করা কাজ প্রশংসিত হবে। যারা সরকারি চাকরির জন্য আবেদন করতে চান, তারা ভালো ফলাফল পাবেন। আদালতের মামলায় আপনার পক্ষে সিদ্ধান্ত আসতে পারে।

মকর রাশি

মকর রাশি

আর্থিক সংকটে পড়তে পারেন। বন্ধুবান্ধব এবং আত্মীয়দের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিন। পিতা-মাতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। যারা নতুন চাকরি খুঁজছেন, তাদের জন্য সময়টি খুবই অনুকূল।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনার জীবনসঙ্গীর উন্নতি হতে পারে। যারা ফিনান্সে কাজ করছেন, তারা ভালো ফলাফল পাবেন। সরকারি প্রতিষ্ঠানে প্রতীক্ষিত থাকা কাজ এই সময় সম্পন্ন হবে। আপনি যদি কোনও ধরনের সরকারি দরপত্রের জন্য আবেদন করতে চান, তাহলে সেই দিক থেকেও এই গোচর অনুকূল।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতক জাতিকাদের সরকারি দপ্তরে প্রতীক্ষিত থাকা কাজ সম্পন্ন হবে। জমিজমা সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি হবে। বাড়ি বা গাড়ি কেনার ক্ষেত্রে সময়টি অনুকূল। এই সময় বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ভালো খবর পেতে পারেন।

Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীদের তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Thursday, December 15, 2022, 18:45 [IST]
X
Desktop Bottom Promotion