Surya Gochar 2023: রোহিণী নক্ষত্রে সূর্যের প্রবেশ, ভাগ্য চমকাবে ৫ রাশির!

আজ, ২৫ মে থেকে রোহিণী নক্ষত্রে প্রবেশ করছে সূর্য। রোহিণী নক্ষত্রের অধিপতি হলেন চন্দ্রদেব। সূর্যের এই গোচরে সমস্ত রাশির উপরেই শুভ-অশুভ প্রভাব পড়বে।

সূর্যের এই নক্ষত্র পরিবর্তন একাধিক রাশির জাতকদের জীবনে শুভ প্রভাব দেখা দেবে। ক্যারিয়ার ও আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। জেনে নিন, কোন কোন রাশির জাতকদের সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে লাভ হবে।

Sun Transit in Rohini Nakshatra on 25 May 2023

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্য গোচরের প্রভাবে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এই সময়ে পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। আপনি আপনার শত্রুদের জয়লাভ করতে পারেন।

বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় বৃষ রাশির জাতকদের দৃষ্টিভঙ্গি ইতিবাচক থাকবে। আপনার নেতৃত্ব ক্ষমতাও খুব ভাল হতে চলেছে। আপনি আপনার কঠোর পরিশ্রমের ভাল ফল পাবেন। সমাজে আপনার সুনাম বাড়বে।

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব
ক্যারিয়ারে ভাল ফল পাবেন। আপনার কর্মজীবন স্বাভাবিক কাটবে। আয়ের উৎস পাবেন। এই সময়ে কোনও ব্যবসার পার্টনার হলে ভাল ফল পাবেন। এই সময়ে আপনার ব্যক্তিত্বও খুব ভাল হবে।

সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের এই গোচর সিংহ রাশির জাতকদের জন্য ফলদায়ক হতে চলেছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনার ক্যারিয়ারে উন্নতি হবে। আর্থিক অবস্থাও খুব ভাল থাকবে। এই সময়ে আপনি আপনার কাজ নিয়ে খুব ব্যস্ত থাকবেন।

ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
ক্যারিয়ারে উন্নতি হবে। এই সময়ে আপনি কঠোর পরিশ্রম করতে পিছপা হবেন না। আপনি আপনার প্রচেষ্টার মাধ্যমে সাফল্য অর্জন করবেন। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত, তাদের ক্যারিয়ারে উন্নতি হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion