Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
পুষ্য নক্ষত্রে প্রবেশ করল সূর্য, অর্থ লাভের সম্ভাবনা ৫ রাশির, বাড়বে যশ-খ্যাতি!
Surya Nakshatra Parivartan 2023: জ্যোতিষ গণনা অনুযায়ী, সূর্য কেবল রাশিই নয়, পাশাপাশি নক্ষত্রও পরিবর্তন করে। ১৬ জুলাই কর্কটে গোচর করেছে সূর্য। এর পর ২০ জুলাই পুষ্য নক্ষত্রে প্রবেশ করল সূর্য।
পুষ্য নক্ষত্রে সূর্য গোচরের ফলে করুণা, নেতৃত্ব, উদারতা, মানসিক স্থিতিশীলতা এবং আধ্যাত্মিক বিকাশের মতো শুভ গুণাবলীর বৃদ্ধি হবে। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন ৫ রাশির জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হতে চলেছে। জেনে নিন পুষ্য নক্ষত্রে সূর্যের প্রবেশের ফলে কোন কোন রাশির লাভ হবে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের পুষ্য নক্ষত্রে গোচরের শুভ প্রভাব দেখা যাবে মেষ রাশির জাতকদের উপর। পরিবারে সুখ, শান্তি থাকবে। অর্থ লাভ হবে। এর ফলে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থাভাব দূর হওয়ায় আপনি খুব আনন্দে থাকবেন। পারিবারিক কোনও বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য সময়টি খুব ভালো।
মিথুন রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্য গোচরের প্রভাবে মিথুন রাশির জাতকরা ভালো ফলাফল পাবেন। ব্যক্তিত্বের উন্নতি হবে। ধন লাভের সম্ভাবনা রয়েছে। এই সময় আপনার আয় বৃদ্ধি হবে। ব্যয় নিয়ন্ত্রণ করুন, তাহলে ভালো সঞ্চয় করতে সক্ষম হবেন। পরিবারের সহযোগিতা পাবেন। ব্যবসায় ভালো লাভ হবে।
বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় বৃশ্চিক রাশির জাতকদের লাভ হবে। এই সময় আপনি সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন। পিতা ও গুরুর কাছ থেকে গাইডেন্স পেতে পারেন। এর দ্বারা লাভান্বিত হবেন।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
ধনু রাশির জাতকদের সুখ-সমৃদ্ধি বাড়বে। অসাধারণ জীবনযাপন করবেন এই রাশির জাতকরা। এ সময়ে ভালো সিদ্ধান্ত নেবেন এবং তা থেকে লাভবান হবেন। প্রপার্টি সংক্রান্ত লাভ হতে পারে।
মীন রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় ক্যারিয়ারে উন্নতি হবে। সকলে আপনার কাজের প্রশংসা করবেন। এই সময় আপনি শত্রুদের পরাজিত করতে পারবেন। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতকরা লাভবান হবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications