পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সূর্যের গোচর, ৩১ অগস্ট থেকে বদলে যাবে ৩ রাশির জীবন!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলি রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নক্ষত্রও পরিবর্তন করে। গত ১৫ অগস্ট সিংহে প্রবেশ করেছে সূর্য। এবার মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অগস্ট পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে সূর্য। এই নক্ষত্রের অধিপতি হল শুক্র।

জ্যোতিষ অনুসারে মোট ২৭টি নক্ষত্র রয়েছে। যার মধ্যে দশম নক্ষত্র হল পূর্ব ফাল্গুনী। গ্রহের রাজা সূর্যের এই নক্ষত্র বদল ৩ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভদায়ক হবে। জেনে নিন সেই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

Sun Transit in Purva Phalguni Nakshatra 2023

মিথুন রাশি

পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সূর্যের গোচর মিথুন রাশির জন্য খুব শুভ হবে। সৌভাগ্য ফিরবে এই জাতকদের জীবনে। এই সময় আপনি যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। চাকরি এবং ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। এই সময় সম্পত্তি লাভ হতে পারে। আকস্মিক অর্থ লাভ হতে পারে।

কর্কট রাশি

যাঁরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন, তাঁরা সাফল্য পাবেন। সূর্য দেবের আশীর্বাদে এই সময় সব কাজেই সাফল্য লাভ করবেন। ক্যারিয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এই সুযোগ হাতছাড়া না করাই ভাল।

বৃশ্চিক রাশি

সূর্যের এই গোচর বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। এই সময় ব্যবসায় দারুণ লাভ হবে বৃশ্চিক রাশির জাতকদের। ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় সমাজে একটা বড় স্থান অধিকার করতে পারবেন আপনি।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, August 25, 2023, 11:59 [IST]
X
Desktop Bottom Promotion