Surya Gochar March 2023 Effects: ১৫ মার্চ সূর্যের গোচর, এই ৩ রাশির চাকরি ও ব্যবসায় দারুণ লাভ!

সূর্য ১৫ মার্চ কুম্ভ থেকে বেরিয়ে বৃহস্পতির মীন রাশিতে প্রবেশ করবে। এক রাশি থেকে অন্য রাশিতে সূর্যের পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। সূর্য যে রাশিতে প্রবেশ করে সেই রাশির নামেই সংক্রান্তির নামকরণ হয়। ১৫ মার্চ সূর্য মীন রাশিতে প্রবেশ করার কারণে, এটি মীন সংক্রান্তি নামে পরিচিত।

Sun Transit In Pisces On 15 March 2023

সূর্য বৃহস্পতির মীনে প্রবেশ করার পরে সূর্য-শনি সংযোগ শেষ হবে। বৃহস্পতির সঙ্গে সূর্যের মিলনে একাধিক রাশির জাতকদের লাভ হবে। আসুন জেনে নেওয়া যাক, সূর্যের এই গোচরে কোন কোন রাশির জাতকদের লাভ হতে চলেছে -

বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব

বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব

কর্মস্থলে উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। এই সময়ে আপনার উপর একটি বড় প্রকল্পের দায়িত্ব অর্পণ করা হতে পারে। ব্যবসায়ীরা বাইরে থেকে কোনও বড় চুক্তি পেতে পারেন। আর্থিক অবস্থারও উন্নতি হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভালো খবর পেতে পারেন। যাঁরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে চান, এই সময় তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। আপনি আপনার কোনও বন্ধুর কাছ থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব

অর্থাভাব দূর হবে। ১৫ মার্চের পরে এই রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। এই সময় সরকারি চাকুরিজীবীদের ভালো লাভ হবে। এই সময় আপনি তীর্থ যাত্রায় যেতে পারেন। সদ্য বিবাহিত মহিলারা গর্ভধারণের কথা ভাবতে পারেন। পুরানো বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। নতুন চুক্তি করতে পারেন। আয়ও বাড়বে। কর্মজীবনে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ আসবে। পরিবারে নতুন সদস্যের আগমন আনন্দ বয়ে আনবে।

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব

পারিবারিক কলহ কমবে। এই সময়ে আপনাকে আপনার কাজের জন্য যাত্রা করতে হতে পারে। এই সময়ে আপনার সাহস বৃদ্ধি পাবে। উপার্জনের ভালো সুযোগ পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

X
Desktop Bottom Promotion