Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar March 2023 Effects: মীনে প্রবেশ করছে সূর্য, প্রবল সমস্যায় পড়বেন ৪ রাশির জাতকরা!
জ্যোতিষ অনুসারে, সূর্যকে সৌরজগতের রাজা বলে মনে করা হয়। সূর্য যাঁদের কোষ্ঠীতে শুভ অবস্থানে বিরাজ করে, তাঁরা দারুণ লাভবান হয়ে ওঠেন। মান-সম্মান বৃদ্ধি পায়। তবে কোষ্ঠীতে সূর্য দুর্বল হলে জাতকের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়, সব ক্ষেত্রেই ব্যর্থতার মুখে পড়তে হয়। সূর্যকে আত্মা, খ্যাতি, সম্মান, রাজা, উচ্চ পদ এবং সরকারি চাকরির কারক বলে মনে করা হয়।

১৫ মার্চ, মীন রাশিতে গমন করবেন সূর্যদেব। এই গোচরের প্রভাবে কিছু রাশির জাতকরা সমস্যায় পড়তে পারেন। জেনে নিন কোন কোন জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে-

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরকালে মেষ রাশির জাতক জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। সন্তান সংক্রান্ত উদ্বেগ বাড়তে পারে। আপনি মানসিক চাপেও ভুগবেন। পেটের রোগে ভুগতে পারেন। স্বাস্থ্যের সঠিক যত্ন নেওয়া উচিত। এই সময় আপনার খরচও বাড়তে পারে।

সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই গোচরকালে হার্ট, চোখ এবং হাড় সংক্রান্ত সমস্যা হতে পারে। তাই নিজের স্বাস্থ্যের সঠিক যত্ন নিন। স্বাস্থ্যের প্রতি একেবারেই অবহেলা করা উচিত নয়। পিতার স্বাস্থ্যেরও যত্ন নেওয়া প্রয়োজন।

তুলা রাশিতে সূর্য গোচরের প্রভাব
তুলা রাশির জাতক জাতিকাদেরও এই গোচরকালে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। গলা এবং তলপেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনার খরচ বাড়তে পারে।

ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
বাড়ির পরিবেশ ভালো থাকবে না। ঘরে অশান্তি চলতে পারে। যে কারণে আপনি মানসিকভাবে ভালো বোধ করবেন না। জীবনে নানা সমস্যা দেখা দিতে পারে। এই সময় আপনার হার্টের সমস্যা হতে পারে। মায়ের স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই তাঁর দিকে খেয়াল রাখুন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications