Surya Gochar March 2023 Effects: সূর্যের গোচর মীন রাশিতে, কেমন প্রভাব পড়বে আপনার রাশিতে?

সূর্যদেব ১৫ মার্চ সকালে কুম্ভ থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবেন। ১৪ এপ্রিল পর্যন্ত এই রাশিতেই অবস্থান করবে সূর্য, তারপরে মেষ রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে সূর্যের গমনকে মীন সংক্রান্তি নামে পরিচিত। জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আত্মা, খ্যাতি, সম্মান, রাজা, উচ্চ পদ এবং সরকারি চাকরির কারক বলে মনে করা হয়। কথিত আছে, যে ব্যক্তির কোষ্ঠীতে সূর্যের অবস্থান শক্তিশালী, তিনি সমাজে সম্মান পান। তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবল। পিতার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়।

Sun Transit In Pisces on 15 March 2023

আসুন জেনে নেওয়া যাক, সূর্যের মীন রাশিতে প্রবেশের ফলে ১২ রাশির জাতক জাতিকাদের উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি

মেষ রাশি

এই গোচরকালে জীবনসঙ্গীর সঙ্গে কোনও বিষয়ে বিবাদ হতে পারে। সন্তানের স্বাস্থ্যের যত্ন নিন। এই রাশির শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব অনুভব করবেন। বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য এই গোচরকাল খুব শুভ হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই সময়ে বিনিয়োগ করলে ভালো লাভ হতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ হতে পারে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি অনুকূল। সন্তান সংক্রান্ত সুখবর আসতে পারে।

মিথুন রাশি

মিথুন রাশি

চাকুরিজীবীদের এই সময়টি ভালো কাটবে। সিনিয়রদের সামনে নিজেকে প্রমাণ করতে পারবেন। পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। প্রপার্টিতে কর্মরত ব্যক্তিদের বড় লাভ হতে পারে।

কর্কট রাশি

কর্কট রাশি

ধর্মীয় কাজে আগ্রহ বাড়তে পারে। এই সময়কালে আপনি আপনার পরিবারের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। পিতার সঙ্গে মতভেদ বাড়বে, তবে আপনি তাঁর সহযোগিতা ও গাইডেন্স পাবেন। চাকুরিজীবীদের অফিসে কোনও বড় সমস্যার সমাধান হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশি

স্বাস্থ্যের প্রতি অবহেলা করবেন না। কোনও সমস্যা হলে অবিলম্বে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। আপনাকে আপনার কথাবার্তা এবং রাগ সংযত করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনার কাজ নষ্ট হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে।

কন্যা রাশি

কন্যা রাশি

জীবনসঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। এই সময় কোনও ভালো খবর পেতে পারেন। বিদেশ যাত্রার সুযোগও পেতে পারেন।

তুলা রাশি

তুলা রাশি

শত্রু পক্ষের থেকে সতর্ক থাকুন, অন্যথায় ক্ষতি হতে পারে। আইনি মামলায় সাফল্য পাবেন। এই সময়ের মধ্যে কোনও বড় বিনিয়োগ করবেন না। অর্থ সাশ্রয় করুন, অন্যথায় আর্থিক সংকট আসতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

চাকুরিজীবীরা চাকরি পরিবর্তন করতে পারেন অথবা বদলি হতে পারেন। প্রমোশনও পেতে পারেন। শেয়ারবাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভবান হবেন। এই রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বসবে। লভ লাইফে সমস্যা দেখা দিতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

আধ্যাত্মিকতার দিকে আগ্রহ বাড়বে। এই সময়ে বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। চাকুরিজীবীদের এই সময়টি ভালো কাটবে।

মকর রাশি

মকর রাশি

মকর রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সমাজে আপনার খ্যাতি বাড়বে। আপনাকে আপনার রাগ এবং কথাবার্তা সংযত করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার রাগের কারণে ছোটো ভাই-বোনের সঙ্গে বিবাদ হতে পারে। বাবার স্বাস্থ্যের যত্ন নিন। এই সময় ধর্মীয় স্থানে যেতে পারেন। এতে আপনি মানসিক শান্তি পাবেন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুবই অনুকূল। ব্যবসা সংক্রান্ত চলমান বিবাদের সমাধান করবেন এবং ভবিষ্যতের জন্য একটি ভালো পরিকল্পনা তৈরি করতে পারবেন। সরকারি চাকুরিজীবীদের বদলি হতে পারে। প্রেম জীবনে মধুরতা থাকবে। এই রাশির অবিবাহিত জাতকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন।

মীন রাশি

মীন রাশি

মীন রাশির জাতকদের এই সময়টি ভালো কাটবে। চাকুরিজীবীরা অফিসে নিজেকে প্রমাণ করতে পারবেন। সিনিয়রদের সামনে আপনার মর্যাদা বাড়বে। আপনার প্রমোশনও হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, March 15, 2023, 10:30 [IST]
X
Desktop Bottom Promotion