Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
মীন সংক্রান্তিতে সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে এই ৪ রাশির! তালিকায় আপনার রাশি আছে কি?
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য ৩০ দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। বর্তমানে সূর্যদেব রয়েছেন তাঁর পুত্র শনিদেবের নিজস্ব রাশি অর্থাৎ কুম্ভে। ১৫ মার্চ সূর্য কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে।

সূর্যের রাশি পরিবর্তনের ফলে সমস্ত রাশির উপরই শুভ-অশুভ প্রভাব পড়বে। তবে চার রাশির ভাল লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশি সূর্যের গোচরের ফলে লাভবান হবে।

বৃষ রাশি
সূর্যের গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে। গোচর কাল বৃষ রাশির জন্য অনুকূল। আয় বৃদ্ধি পাবে। চাকরিতে স্থান পরিবর্তন হতে পারে। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। রিয়েল এস্টেটে ভাল লাভ হবে।

মিথুন রাশি
এই সময় কোনও কাজে পরিশ্রমের ভাল ফল অবশ্যই মিলবে। চাকরিতে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এছাড়াও, যাঁরা ব্যবসা করছেন তাঁরা ভাল লাভ করবেন। রাজনীতির সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের এই সময়টা খুব ভাল কাটতে চলেছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে।

কর্কট রাশি
আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ শেষ হবে, যে কারণে মন খুব খুশি থাকবে। চাকরিতে ভাল পারফরম্যান্সের কারণে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায় বিনিয়োগের জন্য সময়টি অনুকূল। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় সুবর্ণ সুযোগ পাবেন। আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে।

ধনু রাশি
মীন রাশিতে সূর্যের গোচর এই রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ হবে। ব্যবসা ভালভাবে এগোবে, যে কারণে ভাল লাভ হবে। চাকুরিজীবীদের দিনগুলো খুব ভাল কাটবে।



Click it and Unblock the Notifications