Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: সিংহে আসছে সূর্য, ১৭ তারিখ থেকে সুসময় শুরু ৩ রাশির!
Surya Gochar 2023: জ্যোতিষশাস্ত্রে সূর্যকে প্রভাবশালী গ্রহ মনে করা হয়। পিতা, আত্মা, নাম, যশ, খ্যাতি, সুনাম, মান-সম্মানের কারক গ্রহ সূর্য। সমাজে কোনও প্রতিপত্তি তৈরি হবে কিনা এবং বাবার সঙ্গে ব্যবহার কেমন থাকবে, তাও বলে দেবে জন্মকুণ্ডলীতে সূর্যের স্থান। যদি জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান শক্তিশালী হয়, তা হলে এই সকল ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায়। ফলে সূর্যের রাশি পরিবর্তন ব্যক্তির জীবনের এই সমস্ত ক্ষেত্রকে বিশেষ ভাবে প্রভাবিত করে।
১৭ অগস্ট স্বরাশি সিংহে প্রবেশ করতে চলেছে গ্রহের রাজা সূর্য। যে কারণে সমস্ত রাশির উপর নানা প্রভাব দেখা যাবে। তবে এই গোচরের জেরে বেশ কিছু রাশির জাতক ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য পেতে পারেন। কোন কোন রাশির জাতকরা সূর্যের গোচরে সবচেয়ে বেশি লাভবান হবেন, জেনে নিন এখানে।

সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সিংহ রাশিতেই প্রবেশ করতে চলেছেন সূর্য দেব। সূর্যের প্রভাবে এই জাতকদের আত্মবিশ্বাস বাড়বে। সমাজে মান-মর্যাদা বাড়বে। অফিসে আপনার পারফরম্যান্স খুব ভাল হবে। সহকর্মীদের মধ্যে আপনার সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে।
বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের রাশি পরিবর্তনের শুভ প্রভাব দেখা যাবে বৃশ্চিক রাশির জাতকদের উপর। এই সময়ে অর্থ সংক্রান্ত কোনও সমস্যা হবে না। আর্থিক অবস্থার উন্নতি হবে। চাকুরিজীবীদের এই সময়টি ভাল যাবে। অফিসে সম্মান বাড়বে। এই রাশির বেকার জাতকরা সূর্যের গোচরকালে ভাল সুযোগ পেতে পারেন।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর শুভ ও ফলদায়ক হবে। এই সময়ে প্রতিটি ক্ষেত্রে ভাল ফলাফল পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পিতার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। এই সময়ে আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। কাউকে টাকা ধার দিয়ে থাকলে সেটা ফেরত পাবেন।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications