Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: ১২ মাস পর সিংহে সূর্যের গমন! ভাগ্য ফিরবে ৫ রাশির, দূর হবে দুঃখ-কষ্ট
জ্যোতিষ গণনা অনুসারে, সূর্য প্রতি মাসে একবার রাশি পরিবর্তন করে। যে কারণে একটি রাশিতে থেকে বেরিয়ে তাতে পুনরায় ফিরে আসতে সূর্যের ১২ মাস সময় লেগে যায়। আগামী ১৭ অগস্ট প্রায় এক বছর পর স্বরাশি সিংহে প্রবেশ করবে গ্রহের রাজা। এতে সমস্ত রাশির জাতকদের উপরই বিশেষ প্রভাব দেখা যাবে।
তবে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে মেষ ও মিথুন সহ ৫ রাশির জাতক জাতিকারা সাফল্য লাভ করবেন। এই সময় পদোন্নতি ও বেতন বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসায় ভাল রিটার্ন আসবে। মনের ইচ্ছা পূরণ হবে। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কারা সর্বাধিক লাভবান হবেন, তা জেনে নিন এখানে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরে শুভ ফলাফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা। শিক্ষার্থী ও চাকুরিজীবীরা ভাল ফলাফল পাবেন। এই সময় একাগ্রতা এবং বুদ্ধি বাড়বে। সমস্ত পরিকল্পনা সফল হবে। পিতা-মাতার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। চাকুরিজীবীদের পদোন্নতি হতে পারে। এই সময় আপনি আপনার পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময় অর্থ সঞ্চয় করতে পারবেন।
মিথুন রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচরে মিথুন রাশির জাতকদের আত্মবিশ্বাস বাড়াবে। অফিসে সবার সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে। বস আপনার কাজের প্রশংসা করবেন। এই সময় আপনার সম্মান বাড়বে। দীর্ঘ দূরত্বে যাত্রার যোগ রয়েছে। বাবার সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে।
তুলা রাশিতে সূর্য গোচরের প্রভাব
তুলা রাশির জাতকরা এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। স্থগিত হয়ে যাওয়া কাজে গতি আসবে। সমস্ত বিবাদের অবসান ঘটবে আজ। আজ যদি নতুন প্রোজেক্টে কাজ করেন, তাতে লাভ হবে। জমিজমা বা সম্পত্তির ক্ষেত্রে লাভবান হবেন।
বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের সিংহ রাশিতে গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ও ফলদায়ক হবে। এই সময়ে কর্মক্ষেত্রে দুর্দান্ত সুযোগ পাবেন। অর্থ লাভ হবে এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। যাঁরা সরকারী সেক্টরে কাজ করেন বা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁরা ভাল ফলাফল পাবেন এই সময়। উচ্চপদস্থ কর্মকর্তাদের সহযোগিতা পাবেন। আপনার পরিকল্পনা সফল হবে। পরিবারে কোনও কারণে অশান্তি হতে পারে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না।
ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের প্রভাবে ধনু রাশির জাতকরা ক্যারিয়ার এবং ব্যক্তিগত বিষয়ে ভাল ফলাফল পাবেন। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। যাঁরা কনসালটেন্ট এবং শিক্ষকতার পেশায় আছেন, তাঁরা এই গোচরকালে শুভ ফলাফল পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ক্যারিয়ার নিয়ে আপনার যা কিছু পরিকল্পনা আছে, তাতে ভাল ফলাফল পাবেন। ভাই-বোনদের সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। আপনি যে কোনও পরিস্থিতিতে পরিবারের সাহায্য পাবেন। ব্যবসায়ীরা ভাল ফলাফল পাবেন।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications