Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2022 : সিংহ রাশিতে সূর্যের গোচর, অর্থলাভ হবে এই ৪ রাশির জাতকদের!
জ্যোতিষ মতে, যখন কোনও গ্রহ ও নক্ষত্র রাশি পরিবর্তন করে তখন সমস্ত রাশির জাতক, জাতকাদের উপর তার সরাসরি প্রভাব পড়ে। বুধবার, ১৭ অগস্ট রাশি পরিবর্তন করতে চলেছে গ্রহের রাজা সূর্য। কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যের এই গোচর কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জন্য সূর্যের পরিবর্তন শুভ ফল দেবে।

মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর খুবই শুভ হতে চলেছে। এই সময়ে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। লভ লাইফ ভালই কাটবে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। দাম্পত্য জীবনে প্রেম-ভালবাসা থাকবে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে।

কর্কট রাশি
সূর্যের গোচরকালে কর্কট রাশির জাতকরা সমস্ত কাজে সাফল্য পাবেন। এই সময়ে আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। চাকুরিজীবীদের স্থান পরিবর্তন হতে পারে। কর্কট রাশির ব্যবসায়ীদের ভাল লাভ হবে।

সিংহ রাশি
এই সময় আপনার সামাজিক পদমর্যাদা বাড়বে। আইনগত বিষয়ে সাফল্য আসবে। এই সময়ে বেকার জাতক, জাতিকারা চাকরি সংক্রান্ত সুখবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক উন্নতি হবে।

তুলা রাশি
এই সময়ে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ব্যবসায় প্রচুর লাভ হবে। আপনি যদি এই সময়ে ব্যবসায় বিনিয়োগ করেন, তবে ভাল ফলাফল পাবেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে পারেন। চাকুরিজীবীদের প্রমোশন হতে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications