Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2022 : সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, কেমন কাটবে আপনার এই গোচরকাল? জেনে নিন
বুধবার, ১৭ অগস্ট সিংহ রাশিতে প্রবেশ করেছে গ্রহের রাজা সূর্য। ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সূর্য এই রাশিতে উপস্থিত থাকবে, তারপর ১৭ সেপ্টেম্বর সকালে কন্যা রাশিতে প্রবেশ করবে।

সূর্যের এই গমনের ফলে লাভবান হবেন বেশ কিছু রাশির জাতক জাতিকারা, তবে কিছু রাশির উপর অত্যন্ত খারাপ প্রভাব পড়বে। জেনে নিন, এই গোচরকালে আপনার জীবনে কী ঘটতে চলেছে -

মেষ রাশি
আর্থিক ক্ষেত্রে এই সময়টি ভাল কাটবে। কর্মক্ষেত্রে আপনি কঠোর পরিশ্রমের ভাল ফলাফল পাবেন। সামগ্রিকভাবে এই সময়টি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হবে।

বৃষ রাশি
গাড়ি বা প্রপার্টি কেনার জন্য এই সময়টা উপযুক্ত। কর্মক্ষেত্রে এই সময়টা ভাল যাবে। সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে।

মিথুন রাশি
এই সময় ভাই-বোনদের থেকে ভাল সহযোগিতা পাবেন। এই সময়ে আপনি স্বল্প দূরত্বে যাত্রা বা তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বন্ধন দৃঢ় হবে। আপনার বাবার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে এবং তিনি আপনার কাজের প্রশংসা করবেন।

কর্কট রাশি
এই সময়ে আপনার কথা কাউকে মানসিকভাবে আঘাত করতে পারে। যাঁরা ফিনান্সে কাজ করছেন, তাঁদের এই সময়টা খুব ভাল যাবে। আপনি আপনার পরিবারের পূর্ণ সাপোর্ট পাবেন।

সিংহ রাশি
স্বাস্থ্য ভাল থাকবে। তবে প্রতিদিন যোগব্যায়াম এবং মেডিটেশন করা খুবই গুরুত্বপূর্ণ। এতে আপনার স্বাস্থ্য সর্বদা ভাল থাকবে। এই সময়ে বিবাহিত জীবনে কোনও সমস্যা হতে পারে।

কন্যা রাশি
এই সময়ে আপনি বিদেশ এবং সরকারি বা উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে কোনও সুবিধা পেতে পারেন। শুধু তাই নয়, এই সময়ে আপনার বিদেশ যাত্রার যোগও আছে। যাঁরা বহুজাতিক কোম্পানির সঙ্গে আমদানি-রপ্তানির কাজ করেন, তাঁদের এই গোচরকাল ভাল কাটবে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার খরচ বাড়তে পারে।

তুলা রাশি
আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে। এই গোচরকালে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। ক্যারিয়ার এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই এই সময়কাল খুব ভাল কাটবে। এই সময়ে আপনি আপনার পরিশ্রমের ভাল ফল পাবেন।

বৃশ্চিক রাশি
পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। চাকুরিজীবীদের এই গোচরকাল খুব ভাল কাটবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে।

ধনু রাশি
যে সকল শিক্ষার্থীরা বিদেশে পড়তে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে অনেক দূর যাত্রা বা তীর্থযাত্রায় যাওয়ার যোগ আছে।

মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের সূর্যের এই গোচরকাল ভাল কাটবে না। এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। সুষম খাবার খান। এই সময়ে কোথাও যাত্রা না করাই ভাল। খরচ বাড়তে পারে। বেশি খরচ না করার পরামর্শ দেওয়া হচ্ছে, অন্যথায় আপনি আর্থিক সংকটে পড়তে পারেন।

কুম্ভ রাশি
দাম্পত্য জীবন ভাল কাটবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার তর্ক হতে পারে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে, তাই আপনার স্বাস্থ্যের যত্ন নিন।

মীন রাশি
স্বাস্থ্য ভাল থাকবে। এই সময়ে আপনার শত্রুরা চাইলেও আপনার ক্ষতি করতে পারবে না। শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল নম্বর পেতে পারেন। ক্যারিয়ারে ইতিবাচক ফলাফল পেতে পারেন।



Click it and Unblock the Notifications