Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: মিথুন রাশিতে সূর্যের গমন, আগামী এক মাস কোন রাশির কেমন কাটবে?
আজ, ১৫ জুন মিথুন সংক্রান্তি। আজই বৃষ রাশিতে নিজের যাত্রা শেষ করে মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। এর পর ১৭ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবেন। বাংলা পঞ্জিকা অনুসারে মিথুন সংক্রান্তি থেকেই শুরু হবে আষাঢ় মাস।
সূর্যের এই অবস্থান পরিবর্তনের প্রভাব ১২ রাশির জাতকদের উপরেই নানা ভাবে পড়বে। আগামী ১ মাস কোন রাশির কেমন কাটবে, জেনে নিন এখানে।

মেষ রাশি
কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। আপনার অধস্তন এবং সহকর্মীরা আপনার সিদ্ধান্তগুলিকে সাপোর্ট করবে। ভাই-বোনদের সঙ্গে কিছু পুরানো বিবাদ মিটে যাবে। যে কারণে পারিবারিক জীবনে শান্তি ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।
বৃষ রাশি
পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। এই সময় আপনি পারিবারিক কাজে ব্যস্ত থাকবেন। খরচ কম হবে। যে কারণে আপনার আর্থিক অবস্থার ভারসাম্য বজায় থাকবে। কর্মক্ষেত্রে বিতর্ক থেকে দূরে থাকুন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যাবে। স্বাস্থ্যের যত্ন নিন।
মিথুন রাশি
ব্যবসায় নতুন সুযোগ আসবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হবে। সরকারী বিভাগে প্রতীক্ষিত কাজ এই সময় সম্পন্ন হবে। চাকরির জন্য আবেদন করতে চাইলে, সেই দিক থেকেও সূর্যের গোচর অনুকূল। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়েছেন, তাদের এই সময়টি ভাল কাটবে।
কর্কট রাশি
এই সময় আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। পুরানো কোনও বিবাদের সূত্রপাত হওয়ার কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন। ব্যয় বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি তেমন ভাল থাকবে না। এই সময়ে কাউকে বেশি টাকা ধার দেবেন না, অন্যথায় বিপদে পড়বেন।
সিংহ রাশি
আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। আয়ের নতুন উৎস পেতে পারেন। ব্যয় হ্রাস পাবে এবং আপনার আর্থিক পরিস্থিতিতে ভারসাম্য বজায় থাকবে। ব্যবসায় আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। বিবাহিত দম্পতিরা নতুন সন্তান আগমনের সুসংবাদ পেতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় ভাল ফল করবে।
কন্যা রাশি
এই সময় আটকে থাকা কাজ শুরু হতে পারে। পদোন্নতি হতে পারে। অফিসে কাজের চাপ কম হবে। আপনার পারফরম্যান্স উন্নত হবে। কর্মক্ষেত্রে ভাল পারফর্ম করতে সক্ষম হবেন। এই সময় আপনি জমিজমায় বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারেন।
তুলা রাশি
এই সময় আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। বিদেশী যোগাযোগের সাহায্যে ব্যবসা ও চাকরিতে ভাল উন্নতি হবে।
বৃশ্চিক রাশি
এই সময় অতি দ্রুত গাড়ি চালানো এড়ান। অফিসে গসিপ এবং অপ্রয়োজনীয় কথোপকথন না করাই ভাল। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি
ব্যবসায় চলমান বিবাদের মীমাংসা হবে। যে কারণে ব্যবসায় বৃদ্ধি হবে। জীবনসঙ্গীর সঙ্গে চলমান বিবাদ বন্ধ হবে। আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও বাড়বে। পারিবারিক জীবনে শান্তি থাকবে। যে সকল শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বিদেশে যেতে চান, তারা সাফল্য পেতে পারেন।
মকর রাশি
অফিসে চলমান রাজনীতি কমবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন। নতুন কোনও কাজ শুরু করার জন্য সময়টি উপযুক্ত। এই সময় কোনও অপ্রীতিকর সংবাদ মনকে বিষাদময় করে তুলতে পারে।
কুম্ভ রাশি
কর্মক্ষেত্রে ভাল অবস্থান বা পদোন্নতি হতে পারে। উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করেন, তাহলে তাতেও সাফল্যের সম্ভাবনা রয়েছে। বিবাহিত দম্পতিরা সন্তান আগমনের সুসংবাদ পেতে পারেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে।
মীন রাশি
এই সময় আপনি নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। যা ভবিষ্যতে আপনার আর্থিক অবস্থা মজবুত করবে। নতুন গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের উন্নতি হবে। কোনও কারণে পারিবারিক কলহ হতে পারে। জমিজমা সংক্রান্ত বিবাদ বাড়তে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications