ফেব্রুয়ারিতে ধনিষ্ঠা নক্ষত্রে আসবে সূর্য, ধন-সম্পদে ভরে উঠবে ৪ রাশির জীবন!

Sun Transit 2024: জ্যোতিষশাস্ত্রে সূর্যকে নবগ্রহের রাজা বলা হয়ে থাকে। যে ব্যক্তির কোষ্ঠীতে সূর্য ভালো অবস্থানে থাকে, সেই ব্যক্তি জীবনে সাফল্য ও প্রতিপত্তি লাভ করেন। সমাজে তাঁর মান-সম্মান বৃদ্ধি পায়। সূর্য রাশি বা নক্ষত্র পরিবর্তন করলে, তার প্রভাব সমস্ত রাশির উপরই পড়ে।

ফেব্রুয়ারি মাসে সূর্যের রাশি পরিবর্তনের পাশাপশি নক্ষত্র পরিবর্তনও হবে। আগামী ৭ ফেব্রুয়ারি ধনিষ্ঠা নক্ষত্রে গোচর করবে সূর্য। এর ফলে ভাগ্য উজ্জ্বল হবে চার রাশির জাতকদের। প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করবেন এই জাতকরা।

Sun Transit

তুলা রাশি

সূর্যের কৃপায় আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে বড় সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ-শান্তি থাকবে। পরিবারের সদস্যদের থেকে সহযোগিতা পাবেন। নিজের প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন তুলা রাশির জাতকরা। সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে।

বৃশ্চিক রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তনে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্য খুলে যাবে। এই সময় আপনার কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আপনি সবার থেকে সহযোগিতা ও সম্মান লাভ করবেন। সিনিয়রদের কাছ থেকে কোনও ভালো খবর পেতে পারেন। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, তাঁদের মনের কোনও বিশেষ ইচ্ছে এই সময় পূরণ হতে পারে।

মকর রাশি

সূর্যের নক্ষত্র পরিবর্তনে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ক্যারিয়ারে বিশেষ পরিবর্তন দেখা যাবে। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধি হতে পারে।

কুম্ভ রাশি

সূর্যের ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ কুম্ভ রাশির জন্য শুভ হবে। এই সময় আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। যাঁরা বিদেশে পড়তে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের স্বপ্ন পূরণ হতে পারে। সূর্যদেবের আশীর্বাদে এই সময় সব কাজেই সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Saturday, January 27, 2024, 12:51 [IST]
X
Desktop Bottom Promotion