Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
শনির রাশিতে গমন করছে সূর্য, এক মাস নানা সমস্যায় পড়বে ৫ রাশি!
সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। ১৫ জানুয়ারি ধনু থেকে বেরিয়ে শনির রাশি মকরে প্রবেশ করেছে সূর্য। আগামী এক মাস এই রাশিতেই থাকবে গ্রহের রাজা। পুরাণ অনুসারে সূর্যদেবের পুত্র হলেন শনি। কিন্তু পিতার সঙ্গে সম্পর্ক মোটেও ভালো নয় পুত্রের। তাই সম্পর্কে পিতা পুত্র হলেও জ্যোতিষ অনুসারে সূর্য ও শনি হল পরস্পরের শত্রু গ্রহ।
মকর রাশিতে সূর্যের গোচরে একাধিক রাশির জাতকরা বিপদে পড়বেন। জীবনে একের পর এক সমস্যা লেগেই থাকবে। দেখে নিন মকর সংক্রান্তি থেকে জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছেন কোন কোন রাশির জাতকরা।

মিথুন রাশি
সূর্যের গোচরকালে মিথুন রাশির জাতকদের খুব সতর্ক থাকা প্রয়োজন। যাঁরা চাকরি করছেন, তাঁরা পরিকল্পনা মাফিক সমস্ত কাজ করুন। না হলে কাজে ক্ষতি হয়ে যেতে পারে। চাকরি বদল করতে পারেন এই সময়। ব্যবসায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থ লগ্নি না করাই ভালো। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে।
কর্কট রাশি
সূর্যের মকর রাশিতে গোচর এই জাতকদের জন্য মোটেও লাভজনক হবে না। ক্যারিয়ার নিয়ে সমস্যায় পড়তে পারেন। এই সময় অফিসে কাজের চাপ বাড়বে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে বিতর্ক হতে পারে এই সময়।
কন্যা রাশি
কর্মক্ষেত্রে এই সময় কড়া প্রতিযোগিতার মুখে পড়বেন কন্যা রাশির জাতকরা। কাজের প্রয়োজনে কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা তেমন লাভজনক হবে না। ব্যবসায় তেমন একটা লাভ হবে না। ব্যক্তিগত জীবনেও সমস্যা দেখা দিতে পারে।
তুলা রাশি
চাকুরিজীবীদের এই সময়টা ভালো কাটবে না। কর্মসূত্রে অন্য দেশে যাওয়ার কথা ভাবতে পারেন। ব্যবসায় তেমন লাভ হবে না। বাড়ির পরিবেশ ভালো থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে নানা বিষয়ে ঝগড়া ঝামেলা হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে না।
কুম্ভ রাশি
সূর্যের এই গোচরকালে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অফিসের সহকর্মী, জীবনসঙ্গী কারুর সঙ্গেই সম্পর্ক ভালো থাকবে না। এই সময় খরচ অনেকটাই বাড়বে। সমাজে আপনার নামে কিছু দুর্নাম ছড়াতে পারে। অফিসে কাজের চাপ বাড়বে। কঠোর পরিশ্রম করেও ভালো ফল পাবেন না। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ডাক্তার এবং ওষুধে অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications