Makar Sankranti 2023 Horoscope: মকর সংক্রান্তিতে বদলে যাবে এই ৪ রাশির ভাগ্য, সূর্যের কৃপায় হবে প্রচুর লাভ!

সূর্যের এই রাশি পরিবর্তন সংক্রান্তি নামে পরিচিত। যে রাশিতে সূর্য প্রবেশ করে, সেই রাশির নামেই সংক্রান্তির নাম হয়। প্রতি বছর জানুয়ারিতে গ্রহের রাজা সূর্য মকর রাশিতে প্রবেশ করে। এই দিনটি মকর সংক্রান্তি হিসেবে পালিত হয়। পশ্চিমবঙ্গে এই দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামেও পরিচিত।

Makar Sankranti 2023 Horoscope

এই বছর মকর সংক্রান্তি পড়েছে ১৫ জানুয়ারি। সূর্যের এই গোচর সব রাশির উপরই শুভ-অশুভ প্রভাব ফেলবে। তবে ৪ রাশির জাতকদের সূর্যের গোচর কালে দারুণ লাভ হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

সূর্যের রাশি পরিবর্তন বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। কর্মজীবন ও ব্যবসায় ভালো ফলাফল মিলবে। এই জাতকরা প্রতিটি কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। চাকুরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীরা বড় অর্ডার বা চুক্তি পেতে পারেন। সকলে আপনার কাজে খুশি হবে এবং প্রশংসা করবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতকরা তাদের কাজে সফলতা পাবেন। বিশেষ করে যারা গবেষণা সংক্রান্ত কাজে যুক্ত, তাদের ভালো লাভ হবে। স্বাস্থ্য ভালো থাকবে। পুরানো কোনও রোগ থেকে মুক্তি পাবেন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকারা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে সহযোগিতা পাবেন। যারা পার্টনারশিপে কাজ করছেন, তারা সাফল্য পেতে পারেন। যারা আমদানি-রপ্তানির ব্যবসা করেন, তাদের প্রচুর লাভ হবে। অবিবাহিত জাতকদের বিবাহের জন্য পাকা কথা হতে পারে।

মকর রাশি

মকর রাশি

সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। মকর রাশিতে আগে থেকেই শনি উপস্থিত। মকরে শনি ও সূর্যের মিলনে এই জাতকরা বিশেষ ফল পাবেন। স্বাস্থ্যের উন্নতি হবে। পরিবারের সহযোগিতা পাবেন। নতুন চাকরির প্রস্তাব আসতে পারে। বর্তমান চাকরিতে প্রমোশন পেতে পারেন।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Monday, January 2, 2023, 15:59 [IST]
X
Desktop Bottom Promotion