Surya Gochar 2023: মকর রাশিতে সূর্য-শনি সংযোগ, এই ৪ রাশির উপর অশুভ প্রভাব পড়বে!

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১৪ জানুয়ারি ধনু রাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবে সূর্য। যে রাশিতে আগে থেকেই অবস্থান করছে শনি। আবার শুক্রও এই রাশিতেই বিরাজমান। ফলে একটি দুর্লভ সংযোগ তৈরি হচ্ছে। ৩০ বছর পর মকর সংক্রান্তির দিনে একই রাশিতে বিচরণ করবে পিতা-পুত্র। এর ফলে চলতি বছরে মকর রাশিতে সূর্য ও শনির মিলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Sun Transit In Capricorn on 14 January 2023, These zodiac signs will be badly affected

জ্যোতিষীদের মতে, সূর্য মকর রাশিতে গোচর কালে ৪ রাশির জাতক জাতিকাদের উপর অশুভ প্রভাব পড়তে চলেছে। তাঁদের জীবন নানা সমস্যায় ঘিরে থাকবে। দেখে নিন, কোন কোন রাশির জাতকদের খুব সতর্ক থাকতে হবে-

সিংহ রাশি

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের সূর্যের এই গোচর কালে আর্থিক অবস্থার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না। তাহলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে। এই সময়ে আপনি মাতৃপক্ষ থেকে অপ্রীতিকর সংবাদ পেতে পারেন, যে কারণে আপনার মন খারাপ থাকবে। পিতা বা কোনও গুরুজন ব্যক্তির সঙ্গে আপনার তর্ক হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকারা পারিবারিক জীবনে অনেক সমস্যায় পড়বেন। এই সময়ে পরিবারে ঝগড়া-ঝামেলা হতে পারে। যে কারণে আপনি মানসিকভাবে বিপর্যস্ত হবেন। আপনি আপনার বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে অপ্রীতিকর সংবাদ পেতে পারেন। এই সময়ে কোথাও ভ্রমণ করার সময় একটু সতর্ক থাকুন, কারণ আপনার লাগেজ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। এ সময় সরকারি কাজে বিলম্ব হতে পারে।

ধনু রাশি

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিত ফলাফলের সম্মুখীন হতে পারেন। এই সময়ে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। কারুর সঙ্গে কথোপকথনের সময় খারাপ শব্দ ব্যবহার করবেন না। আপনি আপনার সব কৌশলই গোপন রাখুন, কারুর সঙ্গে শেয়ার করবেন না। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনার চোখের সমস্যা হতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কাজের চাপ থাকবে। আপনি মানসিক ভাবেও ভালো বোধ করবেন না। এই সময়ে আপনার খরচও বেশি হবে। কাউকে বেশি টাকা ধার দেবেন না, অন্যথায় আপনার আর্থিক ক্ষতি হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Friday, January 6, 2023, 12:26 [IST]
X
Desktop Bottom Promotion