Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: কর্কটে সূর্যের গমন, ১৬ জুলাই থেকে সুসময় শুরু ৪ রাশির!
প্রতি মাসে সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে। জুলাই মাসে সূর্য কর্কট রাশিতে যাবে। আগামী ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এই রাশিতেই আগামী এক মাস অবস্থান করবে সূর্যদেব।
সূর্য কর্কট রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বুধ ও সূর্যের মিলন ঘটবে। যার ফলে বুধাদিত্য রাজযোগ গঠিত হবে। এ ছাড়া, সূর্য এবং বৃহস্পতি একে অপরের থেকে কেন্দ্রে থাকবে। কর্কট রাশিতে সূর্যের গমনে ৪ রাশির জাতকদের ভাগ্যোদয় হতে চলেছে। কোন কোন রাশির জাতকদের লাভ হবে, জেনে নিন।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময়ে প্রাইভেট চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কোনও সুখবরও পেতে পারেন। সরকারী চাকুরিজীবীদেরও উন্নতি হতে পারেন। মেষ রাশির শিক্ষার্থীরা ভালো ফলাফল পাবেন।
কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের গোচর কর্কট রাশিতেই হবে। এই সময় স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে। বৈবাহিক সমস্যারও দ্রুত সমাধান হবে। ব্যবসায়িক কাজে ইতিবাচক ফলাফল আসবে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁরা ভালো সুযোগ পাবেন।
কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব
কর্কটে সূর্যের গমন কন্যা রাশির জন্য খুব শুভ হবে। আর্থিক অবস্থা খুব ভালো থাকবে। অর্থ লাভ হতে পারে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। বেসরকারি কোম্পানিতে কর্মরতদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের উন্নতি হতে পারে।
তুলা রাশিতে সূর্য গোচরের প্রভাব
ক্যারিয়ারে ভালো ফলাফল পাবেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। বেতন বৃদ্ধি হতে পারে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। সূর্যের এই গোচর তুলা রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এখানে দেওয়া সমস্ত তথ্য যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications