Surya Gochar 2023: চন্দ্রের রাশিতে আসবে সূর্য, অভিশাপ নেমে আসবে এই ৫ রাশির জীবনে!

১৬ জুলাই কর্কট রাশিতে গমন করবে সূর্য। এই রাশিতেই আগামী এক মাস অবস্থান করবে সূর্যদেব। সূর্যের রাশি পরিবর্তনকে বলা হয় সংক্রান্তি। সূর্য কর্কট রাশিতে প্রবেশ করার ফলে এই দিনটি কর্কট সংক্রান্তি নামে পরিচিত হবে।

সূর্যের এই গোচর কিছু রাশির জন্য শুভ হবে, আবার একাধিক রাশির জাতকদের জীবনে নানা সমস্যা দেখা দেবে। জেনে নিন, কর্কট রাশিতে সূর্যের গমন কোন কোন রাশির উপর বিরূপ প্রভাব ফেলবে।

Sun Transit In Cancer On 16 July 2023

বৃষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে না। আপনাকে এমন কিছু কাজে ব্যয় করতে হতে পারে, যা আপনি আশাও করেননি। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, এই সময়ে তাঁদের সামনে দুর্দান্ত সুযোগ আসতে পারে। তবে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, অন্যথায় ক্ষতি হতে পারে। ব্যক্তিগত জীবনে আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার কথাবার্তা ঠিক থাকবে না। যে কারণে পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে না।

বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব
পিতার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকবে না। স্বাস্থ্যও ভালো থাকবে না। পেশাগত জীবনে ভালো ফলাফল পাবেন না। চাকরি পরিবর্তনের জন্য এটি সঠিক সময় নয়। এই সময়ে পরিবারে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও পুরনো বিষয়ে বিবাদ হতে পারে।

ধনু রাশিতে সূর্য গোচরের প্রভাব
এই সময় আপনার খরচ বাড়তে পারে। পরিবারের কারুর অসুস্থতার কারণে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। কোনও কারণে সমাজে আপনার মানহানি হতে পারে। এই সময়ে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আপনারই ক্ষতি হবে। অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে।

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের এই গমন মকর রাশির জাতকদের জন্য শুভ হবে না। পার্টনারশিপে ব্যবসা করা জাতকদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে না। ব্যবসায় ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে পরিবর্তন আসতে পারে। বিতর্কে জড়াবেন না।

কুম্ভ রাশিতে সূর্য গোচরের প্রভাব
কুম্ভ রাশির জাতকদের এই সময়টা ভালো যাবে না। আপনার প্রতিপক্ষ আপনার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র করতে পারে। এই সময় আপনার খরচ বাড়বে। বৈবাহিক জীবনে সমস্যা দেখা দেবে। অফিসে বসের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। চাকুরিজীবীরা নিজেদের কাজে মনোযোগ দিন। বিবাদ এড়িয়ে চলুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion