Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: সূর্য প্রবেশ করেছেন কর্কটে! আগামী এক মাস কেমন কাটবে আপনার?
Surya Gochar 2023: ১৬ জুলাই মিথুন থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছে সূর্য। ১৭ অগস্ট পর্যন্ত এই রাশিতেই বিরাজ করবে। এর পরে সিংহে প্রবেশ করবেন সূর্যদেব।
আগামী এক মাস কিছু রাশির জাতক আর্থিক জীবন ও ক্যারিয়ারে সাফল্য পাবেন, আবার কিছু জাতকের জীবনে সমস্যা চলবে। জেনে নিন, সূর্যের এই গোচরে ১২ রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।

মেষ রাশি
চাকুরিজীবীদের পদোন্নতি হবে। এই রাশির ব্যবসায়ীরা নাম ও লাভ, দুই পাবেন। পরিবারের ঝামেলা হতে পারে। এই সময়ে আপনাকে নতুন গাড়ি না কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিন।
বৃষ রাশি
ব্যক্তিগত ও পেশাগত জীবনে পরিবর্তন আসবে। চাকুরিজীবীরা চাকরি পরিবর্তনের কথা ভাবতে পারেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়িক কৌশল বাস্তবায়নে চেষ্টা করতে পারেন। ব্যক্তিগত জীবনে আপনাকে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। যাত্রার যোগ রয়েছে। এই সময়ে সম্পত্তি ক্রয়-বিক্রয় লাভদায়ক হবে।
মিথুন রাশি
এই সময়ে আপনি আপনার ভাই-বোন এবং বন্ধুদের কাছ থেকে সাপোর্ট পাবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। ব্যবসায়ীরা ভালো ফলাফল পাবেন। এই সময় প্রচুর অর্থ লাভ হবে। আর্থিক সমস্যার অবসান হবে। স্বাস্থ্য ভালো থাকবে না।
কর্কট রাশি
স্বাস্থ্যের যত্ন নিন। ব্যক্তিগত জীবনে টানাপোড়েন চলতে পারে। ব্যবসায় লাভ হবে এবং তাঁরা ভালো সুযোগ পাবেন। চাকুরিজীবীদের তাদের ক্যারিয়ারে উন্নতি করার উপায় খুঁজে বের করতে হবে।
সিংহ রাশি
এই সময় কাজের জন্য যাত্রা করতে পারেন। এতে আর্থিক লাভ হবে। ব্যবসায় বৃদ্ধি হবে। আমদানি-রপ্তানি ব্যবসায় বেশি লাভ হবে। ব্যয় নিয়ন্ত্রণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কন্যা রাশি
এই সময়ে আপনি ইতিবাচক ফলাফল পাবেন। সরকারি চাকুরিজীবীদের ভালো লাভ হবে। যাঁরা বেসরকারি খাতে চাকরি করছেন, তাঁরা তাঁদের পরিশ্রমের ভিত্তিতে পদোন্নতি পাবেন। এই রাশির শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল। আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
তুলা রাশি
কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। পদোন্নতি হতে পারে। অফিসে নাম ও খ্যাতি পাবেন। পিতার সঙ্গে আপনার সম্পর্ক দৃঢ় হবে। তবে পারিবারিক দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না। এই সময়ে আপনি নতুন গাড়ি কিনতে পারেন। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাড়ানোর চেষ্টায় থাকবেন।
বৃশ্চিক রাশি
সমাজে নাম ও খ্যাতি পাবেন। মানুষ আপনার কাজের জন্য আপনাকে চিনবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই সময়ে আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। চাকুরিজীবীরা চাকরি পরিবর্তন করতে পারেন। এই সময় আপনি আপনার আত্মীয়দের সঙ্গে তীর্থযাত্রায় যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হবে।
ধনু রাশি
সূর্যের গোচরে স্বাস্থ্য এবং আর্থিক পরিস্থিতিতে প্রভাব পড়তে পারে। এই সময় বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে। আপনাকে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকুন, নাহলে বিরোধীরা আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই সময়ে আপনার শ্বশুরবাড়ি আপনাকে সহযোগিতা করবে।
মকর রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের উপর এই গোচরের ব্যাপক প্রভাব পড়বে। আপনার নতুন কোনও কাজে স্বাক্ষর করা এড়ানো উচিত, অন্যথায় ক্ষতি হতে পারে। এই গোচরের প্রভাবে আর্থিক ক্ষতি হতে পারে। বৈবাহিক জীবনে ঝামেলা হতে পারে। আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে কোনও মিল থাকবে না। আপনি যদি বিবাহের পরিকল্পনা করেন, তবে এতে দেরি হতে পারে।
কুম্ভ রাশি
বৈবাহিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্য এবং আচরণ ঠিক থাকবে না। যে কারণে আপনাদের মধ্যে প্রেম-ভালোবাসা কমে যাবে। চাকুরিজীবীরা তাঁদের প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম হবেন। কর্মজীবনে সাফল্য আসবে। এই সময়ে আপনার লভ লাইফ দারুণ কাটবে। খরচ অনেক বেশি হবে। এই সময় ব্যবসায়ীদের লাভও হবে আবার ক্ষতিও হবে।
মীন রাশি
লভ লাইফে ঝগড়া হতে পারে। ঋণ নেওয়া এড়িয়ে চলুন এবং যদি আপনার কোনও পুরানো ঋণ থাকে তবে তা পরিশোধ করার চেষ্টা করুন। চাকুরিজীবীরা ভালো ফল পাবেন। আর্থিক উন্নতি হবে। শিক্ষার্থীরা তাঁদের পরীক্ষায় ভালো ফল করবে। জীবনসঙ্গীর সঙ্গে সমন্বয় ভালো থাকবে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications