Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Sun Transit 2022 : ১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য, আর্থিক উন্নতি হবে এই ৫ রাশির!
১৬ জুলাই কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। ১৬ আগস্ট পর্যন্ত সূর্য এই রাশিতেই অবস্থান করবে। কর্কট রাশিতে সূর্যের আগমনের কারণে এই রাশির উপর শুভ প্রভাবই পড়বে। সূর্যের ইতিবাচক প্রভাবের কারণে জাতকের জীবনে মান-সম্মান ও চাকরিতে উচ্চ পদ লাভ হয়।

সিংহ রাশির অধিপতি সূর্য তুলা রাশিতে দুর্বল এবং মেষ রাশিতে উচ্চস্থ থাকে। সূর্যের রাশি পরিবর্তনের ফলে কিছু রাশির ক্যারিয়ার এবং আর্থিক জীবনে উন্নতি হবে। দেখে নিন তালিকায় আপনার রাশি আছে কি না -

বৃষ রাশি
ব্যবসায়ীরা ভাল লাভ করতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। চাকুরিজীবীরা তাঁদের পছন্দের জায়গায় ট্রান্সফার হতে পারেন এবং কিছু জাতকের এই সময়ে পদোন্নতিও হতে পারে।

কর্কট রাশি
কর্মক্ষেত্রে আপনার কাজের গতি বাড়বে। এই সময়ে ভাগ্যের সঙ্গ পাবেন। এই রাশির কিছু জাতক, জাতিকা আর্থিক লাভ করতে পারেন। ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। তবে দাম্পত্য জীবনে আপনাকে একটু সতর্ক থাকতে হবে।

কন্যা রাশি
এই সময়ে কন্যা রাশির জাতকদের অনেক স্বপ্ন পূরণ হতে পারে। আর্থিক লাভ হতে পারে এবং এই অর্থ সঠিকভাবে বিনিয়োগ করে ভবিষ্যতে লাভও পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময় ভাল চাকরি পেতে পারেন। আপনার মান-সম্মান বৃদ্ধি পেতে পারে।

তুলা রাশি
তুলা রাশির জাতক, জাতিকারা কেরিয়ারে সাফল্য পাবেন। আপনি আপনার লক্ষ্যের দিকে ফোকাস করবেন এবং ক্রমাগত এগিয়ে যাবেন। আপনার যে কাজ আটকে আছে, তা পিতার বা পিতৃতুল্য কোনও ব্যক্তির সাহায্যে সম্পন্ন হতে পারে। আর্থিক বিষয়ে আপনি সাফল্য পাবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশ নিতে পারেন। আপনার নির্দেশনায় বাড়ির ছোটো সদস্যদের জীবনে ভাল পরিবর্তন আসতে পারে। যাঁরা উচ্চ শিক্ষা অর্জন করছেন, তাঁদের শিক্ষা জীবনে ভাল পরিবর্তন আসতে পারে। সামাজিক স্তরেও আপনার মান-সম্মান বাড়তে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications