Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2022 : কর্কট রাশিতে সূর্যের গোচর, আগামী ১ মাস কেমন কাটবে আপনার? জেনে নিন
১৬ জুলাই মিথুন রাশি ত্যাগ করে কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য। এই রাশিতে এক মাস অবস্থান করার পর, ১৭ আগস্ট সূর্য কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে।

সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির জাতকদের ক্যারিয়ার, আর্থিক স্থিতি ও পারিবারিক জীবনের উপর পড়তে চলেছে। তাহলে জেনে নিন, আপনার জীবনে কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি
কর্মজীবনে খুব ভাল ফলাফল পাবেন। সরকারি চাকরিজীবীদের উন্নতি হতে পারে। বেকার জাতক, জাতিকারাও কাজ পেতে পারেন। ব্যক্তিগত জীবন তেমন ভাল থাকবে না। স্বাস্থ্যের যত্ন নিন।

বৃষ রাশি
চাকুরিজীবীদের ট্রান্সফার হতে পারে। ব্যবসায়ীদের অবস্থান শক্তিশালী হতে পারে। আপনি আপনার সিদ্ধান্তের ভাল ফলাফল পেতে পারেন। পারিবারিক জীবনের পরিস্থিতি উত্থান-পতনে পূর্ণ হবে। আপনি মানসিকভাবে খুব দুর্বল হবেন। প্রিয়জনের সঙ্গে সমন্বয়ের অভাব হবে।

মিথুন রাশি
বাড়ির সদস্যদের সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আর্থিক দিক দিয়ে দিনটি ভাল কাটবে। আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে। এছাড়াও, বন্ধুদের সাহায্যে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। চাকুরিজীবীদের আয় বাড়তে পারে। স্বাস্থ্য ভাল থাকবে না। আপনার চোখ বা মুখের কোনও সমস্যা হতে পারে।

কর্কট রাশি
যাঁরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁরা এই সময়ের মধ্যে সাফল্য পেতে পারেন। ব্যবসায়ীদের তাঁদের সমস্ত সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হবে। আপনি যদি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তবে এই সময়ে ভাল লাভ করতে পারেন।

সিংহ রাশি
ব্যবসায়ীদের এই সময়টি তেমন ভাল কাটবে না। আপনার বিরোধীরা সক্রিয় থাকবে এবং আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে। যাঁরা বিদেশি কোম্পানিতে চাকরি করতে চান, তাঁরা এই সময় সাফল্য পেতে পারেন। আপনি আপনার পরিবারের সঙ্গে যাত্রার সুযোগ পেতে পারেন। যাত্রার সময় আপনার জিনিসপত্রের দিকে খেয়াল রাখুন, অন্যথায় সেগুলি চুরি বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে না। শারীরিক দুর্বলতা বাড়তে পারে।

কন্যা রাশি
যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা চাকরি পেতে পারেন। ব্যবসায়ীরা যথাযথ ফল পেতে পারেন। পারিবারিক জীবনে সুখ, শান্তি থাকবে। স্বাস্থ্যের যত্ন নিন।

তুলা রাশি
আপনার কর্মজীবনে নতুন মোড় আসবে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে তাঁদের প্রতিভা দেখানোর সুবর্ণ সুযোগ পাবেন। অফিসে আপনার মান-সম্মান বৃদ্ধি পাবে। সেলস এবং মার্কেটিং-এর সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য এই সময়টি লাভদায়ক হতে চলেছে। পিতার সঙ্গে আপনার সম্পর্ক মজবুত হবে।

বৃশ্চিক রাশি
যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা এই সময়ের মধ্যে চাকরি পেতে পারেন। চাকুরিজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েল এস্টেট এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি খুব ভাল কাটবে। এই সময়ে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং আপনি কোনও ধর্মীয় স্থানেও যেতে পারেন।

ধনু রাশি
শেয়ারবাজারে যাঁরা কাজ করেন, এই সময়ে তাঁদের খুব সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরা এই সময়ে সমস্যায় পড়তে পারেন। আপনি আপনার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারবেন না। স্বাস্থ্য ভাল থাকবে না।

মকর রাশি
যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের এই সময়টি তেমন ভাল কাটবে না। পার্টনারের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং আপনার ব্যবসায়ও অবনতি হবে। চাকুরিজীবীদের সময়টি তেমন ভাল কাটবে না। বিবাহিত জীবনের পরিস্থিতি প্রতিকূল হবে। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক ভাল থাকবে না।

কুম্ভ রাশি
চাকুরিজীবীদের উন্নতি হতে পারে। এই সময়টা ব্যবসায়ীদের ভাল কাটবে না। এই সময় আপনাকে ঋণ না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসায়ীরা বড় সমস্যায় পড়তে পারেন।

মীন রাশি
এই সময় ব্যবসায়ীদের বড় বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। চাকুরিজীবীরাও এই সময়ে মিশ্র ফলাফল পাবেন। যাঁরা চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করছেন, তাঁরা কঠোর পরিশ্রমের পরে সাফল্য পেতে পারেন। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভাল সুযোগ পেতে পারেন। সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক তেমন ভাল থাকবে না। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে।
Disclaimer : এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications