Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: সূর্যের গোচরে গঠিত অশুভ পাশ্বিক যোগ, খুব সাবধানে থাকুন ৩ রাশির জাতক!
Surya Gochar 2023: জ্যোতিষ গণনা অনুসারে, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর নিজের রাশি পরিবর্তন করে। গ্রহের অবস্থান পরিবর্তনে নানারকম যোগও গঠিত হয়। ১৬ জুলাই চন্দ্রের রাশি কর্কটে গোচর করেছে সূর্য। সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে পাশ্বিক রাজযোগ সৃষ্টি হয়েছে। জ্যোতিষ শাস্ত্রে এই রাজযোগকে অত্যন্ত অশুভ মনে করা হয়।
পাশ্বিক রাজযোগ ১২ রাশির উপরই প্রভাব ফলবে। তবে ৩ রাশির জাতকদের এ সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় তাঁদের নানা সমস্যায় পড়তে হতে পারে। জেনে নিন, পাশ্বিক রাজযোগের প্রভাবে কোন কোন রাশির জাতকদের জীবনে বিপর্যয় দেখা দেবে।

মিথুন রাশি (Gemini)
মিথুন রাশির জাতকদের জন্য পাশ্বিক যোগ অশুভ হবে। এই সময়ে মায়ের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। এই সময় সম্পত্তির ক্রয়-বিক্রয় করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করুন। কাজে অবহেলা করবেন না।
কন্যা রাশি (Virgo)
পাশ্বিক যোগ কন্যা রাশির জাতকদের জন্যও অশুভ হবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে কোনও শুভ কাজ শুরু করবেন না। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। মা অসুস্থ হতে পারেন। যাঁরা পার্টনারশিপে কাজ করেন, তাঁদের বিরাট লোকসান হতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে।
ধনু রাশি (Sagittarius)
ধনু রাশির জাতকদের জন্যও পাশ্বিক যোগ শুভ হবে না। সম্পত্তি সংক্রান্ত লেনদেন না করাই ভালো। এই সময়ে আপনার মায়ের স্বাস্থ্য দুর্বল হতে পারে। ক্যারিয়ারে নানান সমস্যার সম্মুখীন হবেন ধনু রাশির জাতক জাতিকারা। এই সময় ঝগড়া-ঝামেলায় জড়াবেন না। ধন লাভ হতে পারে।
Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।



Click it and Unblock the Notifications