অশ্লেষা নক্ষত্রে সূর্যের গোচর, সুসময় শুরু ৪ রাশির জাতকদের!

জ্যোতিষ গণনা অনুসারে, গ্রহের রাজা সূর্য বর্তমানে অবস্থান করছে কর্কট রাশি ও অশ্লেষা নক্ষত্রে। গত ১৬ জুলাই সূর্য কর্কট রাশিতে প্রবেশ করেছে। ১৭ অগস্ট পর্যন্ত এখানেই অবস্থান করবে সূর্য।

৩ অগস্ট সূর্য অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে। ১৭ অগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে সূর্য। তারপর মঘা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের রাশি পরিবর্তনের মতো নক্ষত্র পরিবর্তনও ১২ রাশির উপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করে।

Sun Transit in Ashlesha Nakshatra

সূর্যের অশ্লেষা নক্ষত্রে গোচরকালে ৪ রাশির জাতকরা সবচেয়ে লাভবান হবেন। আসুন জেনে নেওয়া যাক এই সৌভাগ্যবান রাশিগুলো কী কী।

মেষ রাশি

অশ্লেষা নক্ষত্রে সূর্যের গমন মেষ রাশির জাতকদের জন্য শুভ ও ফলদায়ক হবে। সরকারি চাকুরিজীবীদের প্রোমোশন হতে পারে। পছন্দসই স্থানে বদলিও হতে পারে। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময়ে গাড়ি, বাড়ি বা জমি কেনার যোগ আছে। পরিবারের সব সমস্যা কেটে যাবে এই সময়ে।

বৃষ রাশি

সূর্যের এই গোচরে বৃষ রাশির জাতকরাও ভাল ফলাফল পাবেন। এই সময় ভাগ্যের সঙ্গ পেতে পাবেন। ব্যবসা এবং চাকরি, উভয় ক্ষেত্রেই উন্নতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে। মনের কোনও বড় ইচ্ছে এই সময় পূর্ণ হতে পারে। মুলতুবি থাকা কাজগুলি সফলভাবে সম্পন্ন হতে পারে। পারিবারিক পরিস্থিতি ঠিক থাকবে। আটকে থাকা টাকা এই সময় ফিরে পাবেন। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। পুরানো বন্ধুদের সঙ্গে দেখা এবং যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

কর্কট রাশি

সূর্যের এই গোচরকালে ভাগ্যের সঙ্গ পেতে পারেন। ব্যবসা এবং চাকরি, উভয় ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। এই সময়ে ভেঙে যাওয়া সম্পর্কগুলো ঠিক হতে পারে।

সিংহ রাশি

অশ্লেষা নক্ষত্রে সূর্যের গোচর সিংহ রাশির জাতকদের জন্য লাভদায়ক হতে চলেছে। এই সময় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এই জাতকদের। ক্যারিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। আর্থিক উন্নতি হবে। এই সময় প্রচুর আর্থিক লাভ করতে পারেন। বিদেশ যাত্রা হতে পারে। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন সিংহ রাশির জাতকরা। ব্যবসায় উন্নতি হতে পারে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, August 9, 2023, 11:53 [IST]
X
Desktop Bottom Promotion