Surya Gochar 2023: কুম্ভ রাশিতে দুই শত্রু গ্রহের যুতি, বড় ক্ষতির মুখে এই ৫ রাশি!

১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। কুম্ভ রাশির অধিপতি শনি ইতিমধ্যেই এই রাশিতে বিরাজ করছেন। যে কারণে কুম্ভে সূর্য এবং শনির বিরল সংমিশ্রণ ঘটতে চলেছে।

Sun Transit in Aquarius 2023 effects

সূর্য ও শনির মধ্যে শত্রুতার সম্পর্ক। এ দিক দিয়ে বিচার করে কুম্ভ রাশিতে এই দুই গ্রহের যুতিকে খুব একটা শুভ মনে করা হচ্ছে না। একই রাশিতে সূর্য ও শনির অবস্থান কিছু রাশির জন্য ক্ষতিকর হতে চলেছে। জেনে নিন, সূর্যের এই গোচরের ফলে কোন কোন রাশির উপর অশুভ প্রভাব পড়বে।

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব

কর্কট রাশিতে সূর্য গোচরের প্রভাব

এই সময়ে আপনার জিনিসপত্র খুব সাবধানে রাখুন। কারণ আপনার কোনও মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যেতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি থাকবে। আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি মানসিক চাপে ভুগতে পারেন।

কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব

কন্যা রাশিতে সূর্য গোচরের প্রভাব

এই সময়ে আপনার প্রতিপক্ষের থেকে খুব সতর্ক থাকুন। আপনার খরচ বাড়তে পারে। ব্যবসায়িক কাজে আপনাকে দীর্ঘ দূরত্বে যাত্রা করতে হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন। এই সময়ে আপনি পেটের রোগে ভুগবেন। এ ছাড়া, চোখের কোনও সমস্যা হতে পারে।

বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব

বৃশ্চিক রাশিতে সূর্য গোচরের প্রভাব

পারিবারিক পরিস্থিতি ভালো থাকবে না। কলহ চলতে থাকবে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। আপনি মানসিকভাবেও ভালো থাকবেন না।

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব

সূর্যের গোচরকালে মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো থাকবে না। দাঁতের সমস্যায় ভুগবেন। এই সময়ে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায়ীরা খুব ভেবেচিন্তে এই সময় বিনিয়োগ করুন।

কুম্ভ রাশিতে সূর্য গোচরের প্রভাব

কুম্ভ রাশিতে সূর্য গোচরের প্রভাব

এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে না। মানসিকভাবেও ভালো থাকবেন না। অহংকার করবেন না। কারণ অহংকারের কারণে আপনারই ক্ষতি হবে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Wednesday, February 8, 2023, 21:53 [IST]
X
Desktop Bottom Promotion