Latest Updates
-
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৪ এপ্রিল ২০২৫
Surya Gochar 2023: ফেব্রুয়ারিতে কুম্ভে গমন করবে সূর্য, সুসময় শুরু হবে এই রাশির জাতকদের!
জ্যোতিষশাস্ত্র মতে, সব গ্রহই একটি নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। আর, যে কোনও গ্রহের রাশি পরিবর্তনের শুভ-অশুভ প্রভাব পড়ে ১২ রাশির উপর। ১৩ ফেব্রুয়ারি রাশি পরিবর্তন করবে গ্রহের রাজা সূর্য। মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সূর্য। জ্যোতিষে আত্মা, পিতা, মান-সম্মান, সাফল্য, উন্নতি এবং সরকারি ও বেসরকারি চাকরির কারক গ্রহ মনে করা হয় সূর্যকে।

সূর্যের কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই কয়েকটি রাশির জাতকদের সুসময় শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকাদের সূর্যের গোচরকালে সবচেয়ে বেশি লাভ হবে।

মেষ রাশিতে সূর্য গোচরের প্রভাব
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের গোচর খুবই শুভ হতে চলেছে। এই সময় আয়ের উৎস বাড়বে এবং লাভও ভালোই হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আয়ের ক্ষেত্রে উন্নতি দেখা দেবে। চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে।

সিংহ রাশিতে সূর্য গোচরের প্রভাব
কুম্ভ রাশিতে সূর্যের গমন সিংহ রাশির জাতকদের জন্য খুব শুভ হতে চলেছে। গোচরকালে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। ব্যবসায় প্রসার ঘটতে পারে। এই সময় ভালো লাভ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তারা সাফল্য পাবেন। ভালো লাভের সম্ভাবনা রয়েছে।

মকর রাশিতে সূর্য গোচরের প্রভাব
সূর্যের রাশির পরিবর্তনে মকর রাশির জাতক জাতিকাদেরও লাভ হবে। সূর্যের গোচরকালে ধন লাভ হবে। আর্থিক অবস্থা মজবুত হবে। আয়ের নতুন উৎস আসবে। যারা চাকরি খুঁজছেন, তারাও এই সময়ে চাকরি পেতে পারেন। ব্যবসায়ীদের ভালো লাভ হবে। ব্যবসায়িক চুক্তি আসতে পারে।
Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।



Click it and Unblock the Notifications