Surya Gochar 2023: ১৩ ফেব্রুয়ারি কুম্ভে গোচর করবে সূর্য, কেমন প্রভাব পড়বে ১২ রাশির জাতকদের জীবনে?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্য দেব প্রতি মাসে রাশি পরিবর্তন করেন। ১৩ ফেব্রুয়ারি মকর থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির রাশিতে সূর্যের গোচরের ফলে কিছু রাশির ভাগ্যোদয় হবে, আবার কিছু রাশির জাতকদের জীবনে সমস্যা বাড়বে।

Sun Transit In Aquarius 13 February 2023 Effects On 12 Zodiac Signs

চলুন জেনে নেওয়া যাক, কুম্ভ রাশিতে সূর্যের গোচরের ফলে মেষ থেকে মীন পর্যন্ত সব রাশির উপর কেমন প্রভাব পড়বে।

মেষ রাশি

মেষ রাশি

সূর্যের গোচরকালে সন্তানের দিক থেকে সুখবর আসতে পারে। এই সময়ে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। এর পাশাপাশি আপনার পদোন্নতিও হতে পারে। সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে। এই সময়ে আপনি আপনার পিতার সাহায্য পাবেন।

বৃষ রাশি

বৃষ রাশি

সূর্যের এই গোচরকালে কর্মস্থলে আপনার সম্মান বাড়বে। সরকারি চাকুরিজীবীদেরও সম্মান বাড়তে পারে। ব্যবসায়ীদের এই সময়ে ভালো লাভ হবে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা সাফল্য পেতে পারেন। নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে।

মিথুন রাশি

মিথুন রাশি

ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সময়টি ভালো কাটবে। মানসিক স্বাস্থ্য খুব ভাল থাকবে। সরকারের সাথে যুক্ত জাতকরা বড় দায়িত্ব পেতে পারেন। আর্থিক লাভের সুযোগ থাকবে।

কর্কট রাশি

কর্কট রাশি

স্বাস্থ্য ভালো থাকবে না। এই সময়ে আপনার বাবার সঙ্গে মতপার্থক্য বাড়তে পারে। এই সময়ে আপনাকে কোনও নতুন বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার কথাবার্তায় সংযম রাখাই ভালো।

সিংহ রাশি

সিংহ রাশি

দাম্পত্য জীবনে ঝামেলা চলতে পারে। এই সময়ে আপনার কোনও নতুন কাজ শুরু করা উচিত নয়। যারা পার্টনারশিপে কাজ করছেন, তাদেরকে সবকিছুর হিসাব রাখতে হবে। চাকুরিজীবীদের পদোন্নতির জন্য আরও একটু অপেক্ষা করতে হতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশি

সূর্যের এই গোচরকালে চাকুরিজীবীদের পদোন্নতি হবে। এই সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার প্রতি সদয় হবেন। বিদেশী কাজের সঙ্গে যুক্ত জাতকরা লাভবান হবেন।

তুলা রাশি

তুলা রাশি

এই সময়ে আপনি কোনও নতুন কাজ শুরু করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে বিবাদে না জড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। আপনি পেটের রোগে ভুগতে পারেন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

পরিবারে কলহের সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি আপনার মায়ের জন্য চিন্তিত হতে পারেন। হৃদরোগীদের এই সময়ে খুব সতর্ক থাকতে হবে। এই সময় আপনি মানসিকভাবে দুর্বল বোধ করতে পারেন।

ধনু রাশি

ধনু রাশি

এই সময়ে আপনি আপনার ভাগ্যের সঙ্গ পাবেন। বাবার সাহায্যে আপনার কোনও নতুন কাজ শুরু হতে পারে। এই সময়ে আপনি তীর্থযাত্রায় যেতে পারেন। যাঁরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সুখবর পেতে পারেন।

মকর রাশি

মকর রাশি

এই সময়ে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন, অন্যথায় পরিবারে বিবাদ বাড়তে পারে। এই সময়ে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। এই সময়ে শ্বশুরবাড়ির সঙ্গে কোনও ধরনের লেনদেন করা ঠিক হবে না।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

এই সময়ে আপনার হাড় সংক্রান্ত সমস্যা হতে পারে। বিবাহিত জীবনের দিকে নজর দিন। ব্যবসায়ীরা এই সময়ে ভালো ফল পাবেন। যাঁরা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাঁদের ভালো লাভ হতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সফলতা পাবেন।

মীন রাশি

মীন রাশি

এই সময়ে আপনার ব্যয় নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনি আর্থিক সমস্যায় পড়তে পারেন। এই সময়ে আপনার স্বাস্থ্যের যত্ন নিন। আপনার বিরোধীদের থেকে খুব সতর্ক থাকুন। এই সময়ে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে।

Disclaimer: এই আর্টিকেলে যে তথ্য দেওয়া হয়েছে তা যে সম্পূর্ণ মিলে যাবে, এমনটা দাবি করছে না বোল্ডস্কাই বাংলা। জ্যোতিষীর তথ্যের ভিত্তিতে এই আর্টিকেলটি লেখা হয়েছে।

Story first published: Saturday, February 11, 2023, 9:00 [IST]
X
Desktop Bottom Promotion